চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্ধুদের সর্বশেষ অবস্থান জানাবে হোয়াটসঅ্যাপ

চ্যানেল আই টেক চ্যানেল আই টেক
১:৪৬ অপরাহ্ণ ১৮, অক্টোবর ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বন্ধুদের সর্বশেষ লোকেশন জানার জন্য নতুন একটি ফিচার যুক্ত করছে ইনস্ট্যান্ট হোয়াটসঅ্যাপ। ‘লাইভ লোকেশন’ নামের এই ফিচারটির মাধ্যমে একজন ব্যবহারকারী অপর প্রান্তে থাকা বন্ধুর সাথে তাঁর রিয়েল টাইম লোকেশন শেয়ার করতে পারবে।

এর আগে অ্যাপটিতে লোকেশন শেয়ার করার ফিচার থাকলেও সেখানে কেবলমাত্র একটি নির্দিষ্ট সময়ের অবস্থান জানানো যেত। নতুন এই ফিচারটির মাধ্যমে প্রতি মুহূর্তেই লোকেশন আপডেট হতে থাকবে। একবার শেয়ার করলে নির্দিষ্ট সময় পর্যন্ত বন্ধুর লোকেশন আপডেট পাওয়া যাবে। ১৫ মিনিট, এক ঘণ্টা কিংবা ৮ ঘণ্টা পর্যন্ত লোকেশন শেয়ার সুবিধা চালু রাখা যাবে।

ফিচারটির মাধ্যমে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন হবে কিনা, এমন প্রশ্ন ইতোমধ্যেই সামনে চলে এসেছে। তবে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, উভয় প্রান্তে এনক্রিপশন সুবিধা চালু থাকায় অন্য কারো হাতে একজন ব্যবহারকারীর অবস্থান সংক্রান্ত তথ্য যাওয়ার সুযোগ নেই। এছাড়া চাইলে নির্দিষ্ট সময়ের আগেই লোকেশন শেয়ারিং বন্ধ করে দেওয়ার সুযোগও থাকছে।

বর্তমানে একই ধরনের ফিচার রয়েছে ফেসবুক মেসেঞ্জারেও যেখানে রিয়েল টাইম লোকেশন বন্ধুর সাথে শেয়ার করা যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হোয়াটসঅ্যাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

শ্রীলঙ্কা সিরিজে নেই বুমরাহ, ঝুঁকি নিতে চায় না বিসিসিআই

আগস্ট ২, ২০২৬

হেলাল খান আহ্বায়ক, শিবা সানু সদস্য সচিব, মুখপাত্র জয় চৌধুরী

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

উত্তরখানে পরিচ্ছন্নতা কার্যক্রম ঘিরে সংঘর্ষে আহত ১৫

আগস্ট ২, ২০২৬
বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ইউএইতে বেনজীরের জামিন বাতিলে আইনি লড়াইয়ে সরকার, ল ফার্ম নিয়োগ

আগস্ট ২, ২০২৬

এনসিপির গাড়িবহরে হামলার মামলায় ১১ আসামির অন্তর্বর্তীকালীন জামিন

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT