চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্ধুত্ব হয়ত একেই বলে!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৯ অপরাহ্ণ ০১, এপ্রিল ২০১৯
আন্তর্জাতিক
A A

জগৎ জুড়ে যুগে যুগে লেখা হয়েছে বন্ধুত্বের অসাধারণ সব গল্প। পুরনো সে সব গল্পের পাশে নতুন সংযোজন হলো চীনের মাত্র ১২ বছরের শুবিংইয়াং আর তার বন্ধু ঝাং ঝে এর বন্ধুত্ব।

বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ঝাং। ছোটবেলা থেকেই হাঁটতে পারে না ঝাং। আর তাই তাকে কাঁধে করে প্রতিদিন স্কুলে নিয়ে যায় বন্ধু শুবিংইয়াং। সেরা বন্ধুত্ব হয়ত একেই বলে।

রোদ কিংবা বৃষ্টি যাই হোক না কেন, শুবিং ইয়াংয়ের নির্ভার কাঁধে করেই স্কুল আসে ঝাং। কেবল নিয়ে আসা নয়। ঝাং-এর বোতলে পানি ভরে রাখা, খাবার খাইয়ে দেয়া কিংবা বাথরুমে নিয়ে যাওয়ার কাজও করে দেন শুবিং।

চীনের দক্ষিন-পশ্চিমাঞ্চলের সুসাচ প্রদেশের মেইশান শহরের এই দুই শিশুর বন্ধুত্বের গল্প প্রথম ছাপা হয় চীনা গণমাধ্যম সিংহুয়াতে।

সেখানে এক সাক্ষাৎকার শুবিং জানান, বন্ধুকে এমন সাহায্য করতে পেরে দারুণ খুশি সে। শুবিং এর ওজন ৪০ কেজি। আর ঝাং এর ওজন কিছুটা কম। ২৫ কেজির মতো।

তবু ছোট্ট শু বিংয়ের শারীরিক শক্তি দিয়ে ২৫ কেজির কাউকে তুলতে পারাটা সহজ কথা নয়। কিন্তু বন্ধুত্বের শক্তি আর ভালোবাসা আছে বলেই এই কঠিন কর্মটি অনায়াসেই করতে পারে সে।

অপরদিকে,বন্ধুর কথা বলতে রীতিমত বাকরুদ্ধই ঝাং। ও আমার জনম জনমের বন্ধু। আমরা একসাথে গল্প করি,পড়ি আর খেলা করি।

শুবিং এবং ঝাং এর এমন দারুণ বন্ধুত্ব নিজের চোখে দেখতে চাইলে যেতে হবে দেশটির হিবাজি টাউন সেন্ট্রাল প্রাইমারি স্কুলে। সেখানে ওরা ক্লাস সিক্সে পড়ছে এখন।

ডেইলি মেইলের সৌজন্যে ভিডিও

ট্যাগ: চীনবন্ধুত্ব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

উইন্ডিজ ‘এ’ দলের সফর নিয়ে অনিশ্চয়তা

পরবর্তী

আবারও সুবর্ণচরে গণধর্ষণের শিকার ছয় সন্তানের মা

পরবর্তী

আবারও সুবর্ণচরে গণধর্ষণের শিকার ছয় সন্তানের মা

আবাহনীর আরেকটি বড় জয়, জিতেছে রূপগঞ্জও

সর্বশেষ

স্কুলের ড্রেস কোডে হিজাবের দাবি নাকচ করল ভারতের হাইকোর্ট

আগস্ট ২৫, ২০২৬
ছবি: বঙ্গোপসাগরে ট্রলারডুবি (প্রতিনিধি)।

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

৮ হাজার কোটি টাকার পণ্য কিনছে টিসিবি, তালিকায় নতুন যেসব পণ্য

আগস্ট ২৫, ২০২৬

ইমরান খান ইস্যুতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চাইলেন সাবেক স্ত্রী জেমিমা

আগস্ট ২৫, ২০২৬

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা তোলা বিষয়ে নতুন সিদ্ধান্ত

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT