চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বন্ধুত্বের শক্তিই রুখবে সাম্প্রদায়িকতা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৯ অপরাহ্ণ ০৬, নভেম্বর ২০২১
বাংলাদেশ
A A

সকল ধর্ম, বর্ণ ও গোত্রের মানুষের সঙ্গে বন্ধুত্ব গড়ে উঠলে দেশে সাম্প্রদায়িকতার জায়গায় হবে না। বন্ধুত্বের শক্তিই রুখবে সাম্প্রদায়িকতা।

শনিবার প্রেসক্লাবের সামনে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সৃষ্টির চেতনায় জাগবে বাংলাদেশ’ শীর্ষক পথসভায় ও মানববন্ধনে বক্তরা এসব কথা বলেন।

বাংলাদেশ সোস্যাল অ্যাক্টিভিস্ট ফোরাম ও ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটির যৌথ আয়োজনে এ মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তরা বলেন, বন্ধুত্বের অভাবেই সম্প্রীতি রক্ষা হচ্ছে না। শৈশবকাল থেকেই শিশুদের বন্ধুত্ব ও ধর্মীয় সম্প্রীতির রক্ষার শিক্ষা দিতে হবে। সকল ধর্মই কল্যাণ ও শান্তির কথা বলে। যে সকল অপশক্তি ধর্মের নামে মিথ্যাচার করছে, মানুষে-মানুষে বিভাজন সৃষ্টি করে হিংসা উস্কে দিচ্ছে, তাদের বিরুদ্ধে রাষ্ট্রের কঠোর ব্যবস্থা নিতে হবে।

সম্প্রীতি রক্ষায় সকল শ্রেণিপেশা ও ধর্মের মানুষকে এগিয়ে আসতে হবে। সম্প্রীতি রক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানান বক্তারা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় “জাগবে বাংলাদেশ শিরোনামে” সমগ্র বাংলাদেশে কর্মসূচি পালন করবে বলেও নেতৃবৃন্দ কর্মসূচি ঘোষণা করেন।

বাংলাদেশ সোস্যাল অ্যাক্টিভিস্ট ফোরামের (বিএসএএফ) প্রধান সমন্বয়ক মুফতি মাসুম বিল্লাহ নাফিয়ীর সভাপতিত্বে ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটির (এনএফএস) সভাপতি গণবন্ধু রাহাত হুসাইনের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তৃতা করেন কেন্দ্রীয় যুবলীগ নেতা সাংবাদিক মানিক লাল ঘোষ, সাংবাদিক সমীরণ রায়, ইসমাইল হোসেন টিটু, ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটির সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, সহ-সভাপতি আশিকুল ইসলাম, সাইফ আহমেদ, আইন সম্পাদক কাজী মামুনুর রহমান মাহিম। এসময় আরও উপস্থিত ছিলেন এনএফএসের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাসুম চৌধুরী, সহ-সভাপতি তাজুল ইসলাম, মতিঝিল থানার সভাপতি আরমান হোসেন, সিনিরয় যুগ্ম সাধারণ সম্পাদক তুহিন আহমেদসহ অন্যরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সাম্প্রদায়িক সম্প্রীতি
শেয়ারTweetPin

সর্বশেষ

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ তারকা ওলিসেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সাবেক প্রেমিকার

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬

মাইলস্টোন ট্র্যাজেডির ক্ষতিগ্রস্তদের পাশে থাকার ঘোষণা জোবাইদা রহমানের

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT