চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেহেরপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুক যুদ্ধে’ ডাকাত নিহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১০ পূর্বাহ্ণ ১১, এপ্রিল ২০১৮
জনপদ, মেহেরপুর
A A

মেহেরপুরের গাংনী উপজেলার হেমায়েতপুর গ্রামের মাঠপাড়া এলাকায় পুলিশের সাথে ‘বন্দুক যুদ্ধে’ অজ্ঞাত এক ডাকাত নিহত হয়েছে। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছে।

ঘটনাস্থল থেকে পুলিশ একটি দেশীয় তৈরী এলজি পিস্তুল, ৪টি হাতবোমা ও দুইটি দেশীয় তৈরী ধারালো হাসুয়া উদ্ধার করেছে। আহত পুলিশ সদস্যরা হলেন কনস্টেবল খাইরুল ইসলাম আব্দুর রাজ্জাক।

আহত পুলিশ সদস্যরা গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাথমিক চিকিৎসা নিয়ে থানায় ফিরেছেন। মঙ্গলবার দিবাগত রাত তিনটার সময় হেমায়েতপুর-আমতৈল রাস্তার পাশে জনৈক আমানুল্লাহর কলাক্ষেতের পাশে এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে।

গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, একদল ডাকাত আমানুল্লাহর কলাক্ষেতের পাশে ও একটি ইটভাটার অদুরে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে পুলিশের একটি দল অবস্থান নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পুলিশের উপর গুলি বর্ষণ শুরু করে। পুলিশও পাল্টা গুলি চালায়।

পুলিশ ও ডাকাতদের গোলাগুলির এক পর্যায়ে ডাকাতরা পালিয়ে যায়। এ সময় অজ্ঞাত এক ডাকাত কে গুলিবিদ্ধ অবস্থায় ঘটনাস্থলে পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার এম.কে রেজা জানান, নিহতের পেটে ও ডানের উরুর পাশে গুলিবিদ্ধ থাকায় অতিরিক্ত রক্তক্ষরণে মারা গেছেন তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গাংনীবন্দুক যুদ্ধমেহেরপুর
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আরব সাগরে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টার

জুলাই ২, ২০২৬

বঞ্চিত ১৫০ সামরিক কর্মকর্তার জন্য সরকারের বিশেষ সিদ্ধান্ত

জুলাই ২, ২০২৬

মেসি ভক্ত স্পাইডারম্যান!

জুলাই ২, ২০২৬

‘বয়স শুধুই একটি সংখ্যা’, রোনালদো-মদ্রিচকে নিয়ে মার্টিনেজ

জুলাই ২, ২০২৬

পদ্মা রেলসেতুর নিচে মাটি অপসারণে ঝুঁকি নেই: সেতুমন্ত্রী

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT