কারাগারে থাকা বন্দীদের সঙ্গে তার আত্মীয়-স্বজন ও আইনজীবীদের জেলকোড অনুযায়ী দেখা করার সুযোগ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বন্দিদের সাথে সাক্ষাত স্থগিত করে জারি করা সিদ্দান্ত স্থগিত করে বুধবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন ও আইনজীবী তবারক হোসেন। সাথে ছিলেন অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল ও ব্যারিস্টার প্রিয়া আহসান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেদোয়ান আহমেদ রানজীব।
গত ২১ জুলাই ছাত্র-জনতার আন্দোলন চলাকালে স্বজনদের সঙ্গে বন্দির সাক্ষাত সাময়িকভাবে স্থগিত করে প্রজ্ঞাপন জারি করা হয়। সে প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আইনজীবী বাবর আলী।







