কলকাতার বনি সেনগুপ্ত আর ঢাকার মাহিয়া মাহিকে নিয়ে ‘মনে রেখো’ ছবির শুটিং শুরু হচ্ছে আগামী শুক্রবার। সম্প্রতি দুই দেশের এই দুই তারকার সঙ্গে চুক্তি সম্পাদন করেছে প্রযোজনা প্রতিষ্ঠান হার্টবিট প্রোডাকশন।
ছবির পরিচালক ওয়াজেদ আলী সুমন জানান, তার নতুন এই ছবির গল্প শতভাগ মৌলিক। অন্য কোনো ছবির গল্পের সঙ্গে এর মিল পাওয়া যাবে না। আর ছবিটি রোমান্টিক-অ্যাকশন ধাঁচের। গল্প ও চিত্রনাট্য লিখেছেন দেলওয়ার হোসেন দিল।
বনি আর মাহিকে নিয়ে দর্শকদের নতুন কিছু উপহার দিতে চেয়েছেন নির্মাতারা। আরও অভিনয় করবেন মিশা সওদাগর, সাদেক বাচ্চু, তুলিকা, বিশ্বজিৎ প্রমুখ। ছবিটির দৃশ্য ধারনের কাজ হবে বাংলাদেশ আর ভারতে।







