চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্ষণে অভিযুক্ত ইভান অভিযোগ স্বীকার করেছে: র‌্যাব

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
১২:৪০ অপরাহ্ণ ০৭, জুলাই ২০১৭
অপরাধ
A A
বনানী ধর্ষণ

অভিযুক্ত ইভান

রাজধানীর বনানীতে জন্মদিনের দাওয়াত দিয়ে এনে তরুণী ধর্ষণ মামলার আসামী বাহাউদ্দিন ইভান ঘটনার সত্যতা স্বীকার করেছে বলে ব্রিফিংয়ে জানিয়েছে র‌্যাব। শুক্রবার কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এই প্রেস ব্রিফিংয়ে র‌্যাবের পরিচালক (মিডিয়া) মুফতি মাহমুদ খান একথা জানান।

বৃহস্পতিবার বিকেলে ইভানকে নারায়ণঞ্জের মাসদাইর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

ধর্ষণের শিকার তরুণীর মেডিকেল পরীক্ষা বৃহস্পতিবার বিকেলে সম্পন্ন হয়। বুধবার বানানী থানায় অভিযোগ দায়েরের পর সকালে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে আনা হয় তাকে। সেখানে ৫ সদস্যের মেডিকেল টিমের অধীনে তার মেডিকেল পরীক্ষা হয়।

নারী ও শিশু নির্যাতন আইনের মামলাটি তদন্ত করছে পুলিশের উইমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন ডিভিশন। ধর্ষণের ঘটনায় অভিযুক্ত বাহাউদ্দিন ইভান বনানীর হার্ডওয়ার ব্যবসায়ী বোরহানউদ্দিন বেলালের ছেলে। তাদের ন্যাম ভিলেজের বাসার সিসি ক্যামেরার ফুটেজ ও গেষ্ট রেজিষ্ট্রার জব্দ করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে বনানীর ন্যাম ভিলেজের ফ্ল্যাটে ডেকে এনে ওই কলেজছাত্রীকে ধর্ষণ করা হয়। মুখ খুললে ধর্ষণ দৃশ্য ইন্টারনেটে প্রকাশের হুমকি দিয়ে রাত সাড়ে ৩টার দিকে তাকে বাসা থেকে বের করে দেয়া হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

গত ২৮ মার্চ বনানীর রেইনট্রি হোটেলে দুই কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদ তার দুই বন্ধু নাঈম আশরাফ ও সাদমান সাকিফ এবং গাড়িচালক ও দেহরক্ষীর বিরুদ্ধে মামলা করা হয়।

Reneta

ওই ঘটনার মামলা চলার মধ্যেই আবারো ওই এলাকায় একই কায়দায় ছাত্রী ধর্ষণের অভিযোগ উঠল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইভানবনানী ধর্ষণ
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

আকাশে মেঘের আনাগোনা, সামনে টানা বৃষ্টির সম্ভাবনা

আগস্ট ৫, ২০২৬

ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা কেন বাতিল করল যুক্তরাষ্ট্র?

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

৫ আগষ্ট ঘিরে গোপালগঞ্জে বিজিবি মোতায়েন

আগস্ট ৫, ২০২৬
জনসমাগমের ছবি যেখানে হাজারো মানুষ একত্রিত হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই গণ-অভ্যুত্থান দিবস: দেশজুড়ে শ্রদ্ধা ও স্মরণের নানা আয়োজন

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT