চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বনানী থানায় পরমব্রতর বিরুদ্ধে মামলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৩ অপরাহ্ণ ০২, আগস্ট ২০১৭
বিনোদন
A A
পরমব্রত চট্টোপাধ্যায়

পরমব্রত চট্টোপাধ্যায়

সত্যজিৎ রায়ের ‘ফেলুদা’ সিরিজের গল্প থেকে নাটক তৈরি হচ্ছে। এখানে ফেলুদা চরিত্রে অভিনয় করছেন ভারতের বাংলা ছবির এ সময়ের অন্যতম জনপ্রিয় তারকা পরমব্রত চট্টোপাধ্যায়। কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ, এ ব্যাপারে তার কাছে সরকারি কোনো অনুমোদন নেই। আর এই অভিযোগ করেছেন টিভি-সংশ্লিষ্ট ১৩টি সংগঠনের জোট ‘এফটিপিও’র সদস্য সচিব, ডিরেক্টরস গিল্ডের সভাপতি এবং নির্মাতা-অভিনেতা গাজী রাকায়েত। আজ ২ আগস্ট বুধবার দুপুরে পরমব্রত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বনানী থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি।

এখানে গাজী রাকায়েত ‘প্রথম আলো’ পত্রিকায় প্রকাশিত পরমব্রত অভিনীত একটি নাটকের সংবাদকে রেফারেন্স হিসেবে তুলে ধরেন। তিনি বলেন, ‘ভারতীয় অভিনেতা পরমব্রত সরকারি অনুমোদন এবং দেশের বিভিন্ন সংগঠনের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই বাংলাদেশের টিভি নাটকে নিয়মিত কাজ করে চলেছেন। যা মেনে নেওয়া যায় না।’

গাজী রাকায়েত বলেন, ‘গত কয়েক বছর ধরে বিদেশের শিল্পীরা পর্যটন ভিসায় এ দেশে আসছেন এবং সবার সামনে দিয়ে শুটিং করে চলেছেন। এ নিয়ে কারও কোনো মাথা ব্যথা নেই। অথচ আমরা কিন্তু বিদেশে গিয়ে ওয়ার্ক পারমিট ছাড়া কাজ করতে পারি না।’

হঠাৎ পরমব্রতর বিরুদ্ধে এ ধরণের পদক্ষেপ নেওয়া প্রসঙ্গে গাজী রাকায়েত বলেন, ‘পরমব্রতর বিরুদ্ধে না, আমরা পুরো সিস্টেমের বিরুদ্ধে এই জিডি করেছি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পরমব্রত চট্টোপাধ্যায়
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT