চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বনানী অগ্নিকাণ্ডে আহতের সংখ্যা কত?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৭ অপরাহ্ণ ২৯, মার্চ ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ১২০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে বর্তমানে ৫৯ জন রাজধানীর বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। প্রাথমিক চিকিৎসা গ্রহণের পর বাকিরা হাসপাতালগুলো ছাড়পত্র নিয়ে ফিরে গেছেন।

শুক্রবার রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে ন্যাশনাল হেলথ ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার ও নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে এসব তথ্য জানা যায়।

সংস্থাটির কর্তব্যরত চিকিৎসক ডা. বোরহান উদ্দিন বলেন: বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ৭ জন, বার্ন ইউনিটে ৬ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ১১ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ৫ জন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন, ইউনাইটেড হাসপাতালে ১৫ জন, অ্যাপোলো হাসপাতালে ৬ জন, শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ১ জন চিকিৎসাধীন আছেন।

তিনি জানান: এদের মধ্যে কেউই ঝুঁকিপূর্ণ অবস্থায় নেই। বেশিরভাগই শ্বাসকষ্ট জনিত সমস্যায় হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে বনানীর ১৭ নম্বর রোডের ওই ভবনটির ৯ তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে এ আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে।

এ ঘটনায় এখনও পর্যন্ত আগুনে ২৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে কর্তৃপক্ষ।

ট্যাগ: অগ্নিকাণ্ডবনানীবনানী-আগুন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কবে বিয়ে করবেন জানাবেন পপি

পরবর্তী

‘মূল্য চোকানো’ স্মিথ-ওয়ার্নারের ফেরায় বাধা নেই

পরবর্তী

‘মূল্য চোকানো’ স্মিথ-ওয়ার্নারের ফেরায় বাধা নেই

ফাইল ফটো

এফ আর টাওয়ার বিল্ডিং কোড মেনে তৈরি হয়নি: তথ্যমন্ত্রী

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT