চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বদলে যাচ্ছে দেশের উত্তর জনপদের অর্থনীতি

সামসুদ্দোহা পান্না সামসুদ্দোহা পান্না
৪:৫২ অপরাহ্ণ ১১, ফেব্রুয়ারি ২০১৬
অর্থনীতি
A A

ভারত, ভুটান ও নেপালের সঙ্গে সড়কপথে যোগাযোগ সুবিধাকে কেন্দ্র করে বদলে যাচ্ছে দেশের উত্তর জনপদের অর্থনীতি। ঐ দেশগুলোতে পণ্যরপ্তানী সহজ করতে পঞ্চগড়, লালমনিরহাট ও দিনাজপুরে গড়ে উঠছে নতুন নতুন শিল্পকারখানা।

গতবছর ১৫ জুন সড়ক পথে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে সড়কপথে যানবাহন চলাচালের চুক্তি হয়। বাংলাদেশ থেকে এসব দেশে যোগাযোগের জন্য ৪টি রুট রাখা হয়েছে। এর দুটি রুটই উত্তরবঙ্গে। একটি বুড়িমারি ও অন্যটি বাংলাবন্দা।

উত্তরবঙ্গের এ দুটি রুটে ভারত হয়ে প্রবেশ করা যাবে নেপাল ও ভুটানে। এই পথ দিয়ে প্রবেশ করে যাওয়া যাবে ভারতের সেভেন সিস্টার রাজ্যগুলোতেও। সর্বশেষ অর্থবছরে ভারতে রপ্তানী হয়েছে প্রায় দুই হাজার কোটি টাকার পন্য। নেপালে ছয়’শ কোটি টাকা আর ভুটানে পঞ্চাশ কোটি টাকার পণ্য। আর পন্য রপ্তানী সাশ্রয়ী করার কথা মাথায় রেখেই উত্তরবঙ্গের সীমান্তবর্তী জেলা গুলোতে এসব শিল্প কারখানা।

Banglabid

ভবিষ্যতের জন্য অনেকে জমিও কিনে রাখছেন। আর এই সুযোগে জমির দাম বেড়েছে কয়েকগুন।

বাংলাবান্দা স্থলবন্দরের এজিএম সিরাজুল ইসলাম বলেন, অর্থনৈতিকভাবে অনেক পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন কোম্পানী জায়গা জমি ক্রয় করছে, তারা কানেকটিভিটি ও ইমিগ্রেশনের জন্য তারা অপেক্ষা করছে।শুরু হলেই তারা তাদের প্রোডাকশনে চলে যাবে।

সরকারী ও বেসরকারী উদ্যোগে তৈরী হচ্ছে ওয়্যার হাউজ, গেস্টহাউজ আর রেস্তোরা।

Reneta

পঞ্চগড়ে এফবিসিসিআইয়ের সভাপতি এটিএম কামরুজ্জামান বলেন, যেহেতু এটা আমার শেষ জেলা, এখান থেকে বাজারজাত চট্টগ্রাম পর্যন্ত করতে গেলে আমার খরচ পড়ে যাচ্ছে বেশি।যার কারণে আমাদের পঞ্চগড়ে ইন্ডাস্ট্রি হচ্ছে না, যদি পোর্টটা খুলে যায় তাহলে আমরা এখান থেকেই ভারতে বাজারজাত করতে পারব।

আগে যেখানে আড়াইশো থেকে ৩শ’ কিলোমিটার ঘুরে নেপালে যেতে হতো, আর এখন বাংলাবান্দা দিয়ে নেপালের কাঁকড়ভিটা পর্যন্ত যেতে পার হতে হবে মাত্র ৭০ থেকে ৮০ কিলোমিটার। আর দার্জিলিং এখন মাত্র ৩১ কিলোমিটার দূরে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উত্তর জনপদের অর্থনীতিভারত ভুটান ও নেপালসড়ক যোগাযোগ সুবিধা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বদলে যাচ্ছে দেশের উত্তর জনপদের অর্থনীতি

পরবর্তী

ফেব্রুয়ারি মাসকে ঘিরে ফুল চাষিদের ব্যস্ততা বেড়েছে

পরবর্তী

ফেব্রুয়ারি মাসকে ঘিরে ফুল চাষিদের ব্যস্ততা বেড়েছে

ফেব্রুয়ারি মাসকে ঘিরে ফুল চাষিদের ব্যস্ততা বেড়েছে

সর্বশেষ

৬ উইকেট নেয়ার পেছনে কী পরিকল্পনা ছিল স্টার্কের

আগস্ট ২২, ২০২৬

গোপনীয়তার মামলায় হার, প্রিন্স হ্যারিসহ ৭ জনকে গুনতে হবে বিপুল অর্থ

আগস্ট ২২, ২০২৬

টিকটকের শিশুদের গোপনীয়তা লঙ্ঘন: যুক্তরাষ্ট্রের সাথে ৪০ কোটি ডলারের সমঝোতা

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের ‘ট্রাম্প নীতি’ বাতিল করলেন মার্কিন আদালত

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

শক্ত অবস্থান থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করতে চায় ইরান

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT