চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বদলে যাওয়া’ বাংলাদেশকে নিয়ে স্মিথদের চ্যাপেলের সতর্কবাণী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২০ অপরাহ্ণ ০৭, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বেতন-ভাতা সমস্যা সমাধানের পর অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর ঘিরে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। সাম্প্রতিক সময়ে টাইগারদের পারফরম্যান্স সব প্রতিপক্ষকেই ভাবায়। যুদ্ধটা এখন আর বিনা বাধায় পার হওয়ার মত নয়। টাইগাররা সেটা সব দলকেই বোঝাচ্ছে। বিষয়টা বুঝছেন অস্ট্রেলিয়ান সাবেকরাও।

এশিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার পারফরম্যান্স ভালোই, তবে টানা নয় টেস্ট হারের লজ্জাও আছে তাদের। অন্যদিকে ঘরের মাঠে গত বছর ইংল্যান্ডকে টেস্টে হারিয়েছে বাংলাদেশ। সেইসঙ্গে চলতি বছর শ্রীলঙ্কার মাটিতে টেস্ট জয়ের সুখস্মৃতি তো রয়েছেই। সেই আত্মবিশ্বাস নিয়ে অস্ট্রেলিয়ার ওপর ঝাঁপিয়ে পড়বে টাইগাররা।

বিষয়গুলো ভেবে অস্ট্রেলিয়াকে সতর্ক করেছেন দেশটির সাবেক অধিনায়ক ইয়ান চ্যাপেল। বাংলাদেশের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ স্মিথদের জন্য কঠিন চ্যালেঞ্জিং হবে বলেই মনে করছেন তিনি।

টাইগাররা বিশ্ব ক্রিকেটের অন্যতম শক্তিশালী দলে উন্নীত হয়েছে, সেটা স্মরণ করিয়ে দেয়ার পাশাপাশি অস্ট্রেলিয়া দলকে সতর্ক করে চ্যাপেল বলেছেন, ‘এটি কঠিন এক সফর হবে। চ্যালেঞ্জিং সফর হবে। আমি মনে করি না যে, তারা বিশ্বাস করে আসন্ন সফরটি কঠিন হবে না।’

গত প্রায় দুই মাস ধরে বেতন-ভাতা নিয়ে অজি বোর্ড এবং খেলোয়াড়দের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। গত সপ্তাহের শেষদিকে সেই দ্বন্দ্ব মিটে যায়। তবে বোর্ড এবং খেলোয়াড়দের দ্বন্দ্ব বা মনোযোগ অন্য দিকে সরে থাকার কারণে নয়; বাংলাদেশের উন্নতির কারণেই আসন্ন সফরটি কঠিন হবে বলে মনে করছেন চ্যাপেল।

তিনি বলেন, ‘বেতন-ভাতা নিয়ে সৃষ্ট জটিলতার কারণে নয়। এটি কঠিন সফর হবে; কেননা সেখানকার কন্ডিশন অনেক চ্যালেঞ্জিং। আর গত ১২-১৮ মাসে বাংলাদেশ সত্যিই দারুণ উন্নতি করেছে।’

Reneta

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ১৮ আগস্ট বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া। ২৭ আগস্ট মিরপুর টেস্ট দিয়ে দুই দলের ময়দানি লড়াই শুরু হবে। ৪-৮ তারিখে চট্টগ্রামে হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রূপালি সাফল্যে সোনালী স্বপ্ন

পরবর্তী

চাকরির জন্য নাসায় আবেদন করে জবাব পেলো নয় বছরের শিশু!

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

চাকরির জন্য নাসায় আবেদন করে জবাব পেলো নয় বছরের শিশু!

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াইয়ে আবাহনীর জয়

সর্বশেষ

পরিবেশ রক্ষার সংগ্রাম এগিয়ে নিতে হবে: প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু

জুলাই ১৯, ২০২৬

পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

জুলাই ১৯, ২০২৬

বিয়ের অনুষ্ঠানে মদ পান করার পর দুই জনের মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

টেলিভিশন উপস্থাপিকা সীনা মর্তুজা মারা গেছেন

জুলাই ১৯, ২০২৬
ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুল্লাহ আল মামুন

সেপ্টেম্বরে কাঠমান্ডু রুটে ফিরছে ইউএস-বাংলা

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT