চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বদলে গেলো পরিবেশ ও বন মন্ত্রণালয়ের নাম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৫ অপরাহ্ণ ১৪, মে ২০১৮
বাংলাদেশ
A A
মন্ত্রণালয়

বদলে গেলো পরিবেশ ও বন মন্ত্রণালয়ের নাম। সোমবার মন্ত্রীসভার নিয়মিত বৈঠকে নামটি পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করা হয়।

পরিবেশ ও বন মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় করা হয়েছে। ইংরেজিতে এই মন্ত্রণালয়ের নাম হবে Ministry of Environment, Forest and Climate Change।

এখন শুধু রাষ্ট্রপতির স্বাক্ষর প্রদানের পরে প্রজ্ঞাপন জারি হলেই নতুন নাম কার্যকর হয়ে যাবে।

সচিবালয়ে নতুন করে নির্মিত সভাকক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সফল উৎক্ষেপণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার ও তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক। বৈঠকে প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে শুভেচ্ছা জানান মন্ত্রী পরিষদের সদস্যরা।

এছাড়াও বৈঠকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের জন্য কক্সবাজারের মহেশখালি উপজেলায় সংরক্ষিত বনভূমির গাছপালা অপসারণ ও গাজীপুরের কাপাসিয়ায় মিনি স্টেডিয়াম নির্মাণের জন্য সংরক্ষিত গাছপালা অপসারণের অনুমোদন দেয়া হয়।

বৈঠকে জাতীয় অধ্যাপক মোস্তাফা নূরউল ইসলাম মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মন্ত্রণালয়লিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

‘আমি চাই না উনি মারা যান, তাকে মরতে দেবেন না প্লিজ ‘

জুলাই ১৬, ২০২৬
দিল্লিতে অনশনে পরিবেশবাদী অ্যাক্টিভিস্ট সোনাম ওয়াংচুক

অনশনরত সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের দিকে নজর দিতে দিল্লি হাইকোর্টের নির্দেশ

জুলাই ১৬, ২০২৬

বন্ধুকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে মারা গেল ৪ মাদ্রাসাছাত্রী

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

জুলাই ১৬, ২০২৬

শ্রীমঙ্গ‌লে র‌থের মেলা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT