চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঞ্চনা থেকে জঙ্গি: নতুন করে ভাবতে হবে

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৯:৪৮ অপরাহ্ণ ২৪, নভেম্বর ২০১৮
সম্পাদকীয়
A A

বাংলাদেশের জঙ্গিবাদ এবং জঙ্গি দমনে দীর্ঘদিন কাজ করে যাচ্ছেন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। জঙ্গি বিষয়ে সেই দীর্ঘ অভিজ্ঞতা থেকে তিনি বলেছেন, সহিংস উগ্রবাদ বা জঙ্গিবাদে জড়িয়ে যাওয়ার একক কোনো কারণ নেই। বিভিন্ন কারণে তরুণরা এতে জড়িয়ে যায়।

শনিবার রাজধানীতে ‘সহিংস উগ্রবাদ বিরোধী যুব সংলাপ’ অনুষ্ঠানে তিনি এমন মত প্রকাশ করেন। এখানেই থেমে থাকেননি, জঙ্গিবাদে জড়িয়ে পড়ার আরো কিছু গুরুত্বপূর্ণ কারণের কথাও উল্লেখ করে বলেছেন, এর অন্যতম কারণ বঞ্চনাবোধ।

এই সংলাপ থেকে জঙ্গিবাদের জড়ানোর আরো কিছু কারণ উঠে এসেছে। যার মধ্যে রয়েছে; পারিবারিক বন্ধন কমে যাওয়া, সন্তানদের সময় না দেওয়া, তাদের প্রতি খেয়াল না রাখা, ভিডিও গেমস ও মাত্রাতিরিক্ত ইন্টারনেট সম্পৃক্ততা, কারাগারে জঙ্গিদের সাথে থেকে সাধারণ অপরাধীরাও জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়।

আমরা জানি, যে কোনো বঞ্চনাই মানুষকে ভিন্নপথে নিতে প্রভাবিত করে। দিনের পর দিন, বছরের পর বছর মনের মধ্যে পুষে রাখা বঞ্চনাবোধ যে কাউকে ভয়ংকর অপরাধী করে তুলতে পারে। অপরাধ বিজ্ঞানও বলছে, অনেক মানুষকে বড় বড় অপরাধীতে পরিণত করার পেছনে প্রভাবক হিসেবে কাজ করে বঞ্চনাবোধ। সেটা হতে পারে সামাজিক, পারিবারিক বা রাষ্ট্রীয়ভাবে।

ইন্টারনেট ভিক্তিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক উৎকর্ষের এই সময়ে মানুষ আসলে খুব ব্যস্ত। বেশির ভাগ মানুষের ব্যস্ততা তার হাতে থাকা স্মার্টফোনকে কেন্দ্র করে। সেখানেই যেন সে ডুব দিয়ে থাকতে চায়। আশেপাশে কী ঘটছে, কী বিষয়ে আলোচনা হচ্ছে- সেসবে তার কোনো আগ্রহ নেই। এখন এমনও দেখা যাচ্ছে, একটি প্রাইভেট কারে একাধিক ব্যক্তি যাচ্ছেন, খুব কাছাকাছি বসেও তারা অন্যর সাথে কথা না বলে ব্যস্ত আছেন মোবাইল ফোন নিয়ে।

এটা শুধু গাড়িতেই না, বাসা-বাড়িতেও একই চিত্র। মা-বাবা আলাদা ফোন নিয়ে নিজেদের ব্যস্ত রেখেছেন, অন্যদিকে তাদের সন্তানরাও সেই ফোনকে অাপন করে নিচ্ছে। এসব কারণ পারিবারিক বন্ধনের পাশাপাশি সমাজের প্রতিও দায়িত্ব কমে যাচ্ছে। মূলত মানুষ একা হয়ে যাচ্ছে। আর এই সব কারণেই তার ভিন্ন পথে চলে যাওয়ার সুযোগ তৈরি হচ্ছে।

Reneta

তাহলে এই পরিস্থিতিতে করণীয় কি? সমাজ কি এভাবেই চলতে থাকবে? নাকি নতুন কিছু ভাবার সময় এসেছে?

হ্যাঁ, আমরা মনে করি, এ নিয়ে ভাবার সময় হয়েছে। জঙ্গিবাদে জড়িয়ে পড়া নিঃসন্দেহে বড় এক সমস্যা। কিন্তু এর বাইরে থাকা অসংখ্য সব সমস্যার সমাধানও আমাদেরকে ভাবতে হবে। মানুষ স্বাভাবিক হয়েই বেড়ে উঠার সুযোগ দিতে হবে। আর এ কাজে প্রতিটি মানুষকেই ভূমিকা রাখতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উগ্রবাদজঙ্গিজঙ্গিবাদধর্মীয় উগ্রবাদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জঙ্গিবাদে জড়ানোর একক কোনো কারণ নেই: মনিরুল

পরবর্তী

৬টি আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত

পরবর্তী

৬টি আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত

তারুণ্যকে কাজে লাগাতে হবে: আতিউর রহমান

সর্বশেষ

উপমহাদেশের চলচ্চিত্র আইকন বি এন সরকারের ১২৫তম জন্মবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈশ্বিক তাপদাহে কুলিং অ্যাপ্লায়েন্স রপ্তানিতে রেকর্ড শেনচেনের

জুলাই ১৯, ২০২৬

বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু চীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে স্পেনের একাদশ যেমন হতে পারে

জুলাই ১৯, ২০২৬

পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT