চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বছর শেষে: দর্শক প্রত্যাশায় ব্যর্থ বলিউডের যে ৫ ছবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪১ অপরাহ্ণ ২৫, ডিসেম্বর ২০২১
বিনোদন
A A

কোন্ সিনেমা ব্যবসা সফল হবে, আর কোনটা হবে ফ্লপ- এটা আগে থেকেই বলা মুশকিল। স্টার কাস্ট, কাহিনী এবং নামি পরিচালক থাকলেই যে সব সিনেমা বক্স অফিসে দুর্দান্ত আয় করবে, এমন কোনো কথা নেই। তাই বলা হয়, সিনেমা নাকি অনেকটা লটারির মতো!

এই যেমন অক্ষয় কুমার অভিনীত ‘বেল বটম’ কিংবা কঙ্গনার ‘থালাইভি’ ছবিটি যে দর্শকের মন ভরাতে পারবে না, এটা কি কেউ মুক্তির আগে ভেবেছিলো! শুধু বেল বটম নয়, এমন আরো কিছু আশা জাগানিয়া হিন্দি সিনেমা আছে- যেগুলো মুক্তির আগে মনে করা হয়েছিলো তুমুল হিট হবে! চলতি বছরে ফ্লপ হওয়া তেমন পাঁচটি সিনেমার কথা থাকলো এখানে:

বেল বটম
অক্ষয় কুমারের সিনেমা মানেই হিট হলেও করোনাকালে তার ব্যতিক্রম দেখা গিয়েছে অভিনেতার ‘বেল বটম’ সিনেমাতে। করোনাকালীন সময়ে সীমিত আকারে প্রেক্ষাগৃহ খুলে সিনেমাটি মুক্তি দেওয়া হলেও সিনেমাটির আয় নিয়ে আশাবাদী ছিলেন বাণিজ্য বিশ্লেষকরা। তবে বক্স অফিসে তেমন জাদু দেখাতে পারেনি ছবিটি। ভাশু ভাগনানি পরিচালিত ছবিটিতে অক্ষয় ছাড়াও দেখা গেছে বানী কাপুরকে।

সন্দীপ অর পিংকি ফারার
অ্যামাজন প্রাইম ভিডিওতে স্ট্রিমিং হওয়া অর্জুন কাপুর ও পরিনীতি চোপড়া অভিনীত এই ছবিটিও দর্শকদের মন ছুঁতে পারেনি।

মুম্বাই সাগা
১৯৮০-৯০ এর দশকের প্রেক্ষাপটে মুম্বাইয়ের সত্য ঘটনার উপর নির্ভর করে নির্মিত গ্যাংস্টার ড্রামা ‘মুম্বাই সাগা’। সঞ্জয় গুপ্তা পরিচালিত এই ছবিটিতে অভিনয় করেছেন জন আব্রাহাম, ইমরান হাশমি সহ আরও অনেকেই। তবে সিনেমাটির কাহিনী ও অ্যাকশন বেশ শক্ত হওয়া স্বত্ত্বেও দর্শকদের মন ছুঁতে পারেনি।

চেহেরে
বলিউডে ভিন্নধর্মী থ্রিলার ছবিগুলোর অন্যতম একটি ‘চেহেরে’। অমিতাভ বচ্চন ও ইমরান হাশমি অভিনীত এই ছবিটির কাহিনী ক্ষাণিকটা ভিন্ন হলেও ‘চেহেরে’ তেমন মন ছুঁতে পারেনি।

থালাইভি
তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার জীবনের উপর ভিত্তি করে নির্মিত ‘থালাইভি’ ছবিটি। যেখানে জয়ললিতার ভূমিকায় দেখা যায় বলিউডের বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাউতকে। মুক্তির আগে থেকেই ছবিটি তুমুল আলোচনায় থাকলেও মুক্তির পর দর্শকের মন ভরাতে ব্যর্থ হয় এটি। এত চেষ্টার পরও তেমন ব্যবসা সফল হয়নি ছবিটি। কিন্তু ব্যাপক প্রশংসা পেয়েছে কঙ্গনার অভিনয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অক্ষয় কুমারঅভিনয়অমিতাভ বচ্চনকঙ্গনাথালাইভিবছর শেষেবেল বটমসালতামামি ২০২১সিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দুবাইভিত্তিক ট্যাক্সি কোম্পানি বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নিবে

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আরও ২ মামলায় আইভীর জামিন বহাল

মে ১৭, ২০২৬

বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ বিষয়ক বিতর্কের ‘শেষ টানল’ ফিফা

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জরায়ুমুখ ক্যান্সার নির্মূলে অগ্রগতির স্বীকৃতি পেল বাংলাদেশ

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জামায়াত জোট ছাড়তে ৪ দলকে হেফাজতের চাপ

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT