চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বছর শুরু হলো স্ত্রীর সঙ্গে ঝগড়া দিয়ে’

মুহাম্মাদ আসাদুল্লাহ মুহাম্মাদ আসাদুল্লাহ
৮:১৫ পূর্বাহ্ণ ১৪, এপ্রিল ২০১৭
অন্যান্য
A A
ভেতরে ঢুকতে না পেরে পুলিশের সঙ্গে কথা বলছেন তারা

ভেতরে ঢুকতে না পেরে পুলিশের সঙ্গে কথা বলছেন তারা

ডা. মীর জয়নাল আলীর বয়স ৭২। স্ত্রীসহ মোহাম্মদপুরের বাবর রোড থেকে এসেছেন হাজার কণ্ঠে বর্ষবরণ অনুষ্ঠানে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের প্রথম ফটকেই তাদের থামিয়ে দেওয়া হয়। কারণ স্ত্রীর সঙ্গে ভ্যানিটি ব্যাগ। ব্যাগ নিয়ে ঢোকা যাবে না। বাধ্য হয়ে স্ত্রীর ভ্যানিটি ব্যাগ নিয়ে রাস্তায় দাঁড়িয়ে রইলেন এই সাবেক সরকারী কর্মকর্তা। স্বামীকে রেখেই স্ত্রী গেলেন বর্ষবরণ অনুষ্ঠানে। তার আগে দুজনের মাঝে হয়ে গেল ছোট্ট একটি ঝগড়া। স্ত্রী বলছিলেন, রিকশা নিয়ে বাসায় গিয়ে ব্যাগ রেখে আসতে। বললেন, ‘নিরাপত্তা এত কড়াকড়ি হবে তা কয়েক আগ থেকে গণমাধ্যমে জানালেই পারত।’

আজ শুক্রবার ভোর ছয়টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে ‘সানসিল্ক নিবেদিত হাজারও কণ্ঠে বর্ষবরণ’। সূর্য ওঠার আগেই দর্শক আসতে শুরু করে। তবে ভ্যানিটি ব্যাগ ও পার্স থাকায় অনেক নারী দর্শক ভেতরে প্রবেশ করতে পারেননি। ব্যাগ থাকায় বিপদে পড়েছেন গণমাধ্যমকর্মী থেকে শুরু করে সাধারণ দর্শকও। নিরাপত্তার কথা বলে কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি।

স্ত্রীর হাতে ভ্যানিটিব্যাগ থাকায় হাজার কণ্ঠে বর্ষবরণ অনুষ্ঠানে ঢুকতে দেওয়া হচ্ছিল না। নিরুপায় হয়ে স্ত্রীর ভ্যানিটিব্যাগ নিয়ে দাঁড়িয়ে রইলেন।

তাদের গেটের সামনে জটলা পাকিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। যারা গাড়ি নিয়ে এসেছিলেন তারা ব্যাগ গাড়িতে রেখে প্রবেশ করেন। মহাখালী থেকে আসা এক সাংবাদিক ক্যামেরার ব্যাগ থাকায় তাকে প্রবেশের অনুমিত দেওয়া হয়নি। ফটোসাংবাদিক বলেন, ‘ক্যামেরার ব্যাগ থাকায় ভেতরে যেতে পারব না! আমার অ্যাসাইনমেন্ট করবে কে? নিরাপত্তার অজুহাতে ব্যাগ নিষিদ্ধ না করে ভালোমতো চেক করে নিলেই পারে। মাথা ব্যথা হলে দেখি মাথাই কেটে ফেলতে হবে!’

একটি জাতীয় পত্রিকার এই সাংবাদিক আরও বলেন, ‘পুলিশ বলছে কাল চৈত্রসংক্রান্তি অনুষ্ঠানেও ব্যাগ নিয়ে ঢুকতে দেওয়া হয়নি। অথচ আমি আমার সহকর্মীদের নিয়ে কাল সংবাদ সংগ্রহ করেছি। আমাদের সবার সাথেই ব্যাগ ছিল।’

স্টলের জন্য আনা পণ্য ভেতরে ঢুকতে না দেওয়ায় এভাবে পথে রেখে অপেক্ষা করতে দেখা গেছে

এখানে দায়িত্বরত পুলিশ ইনচার্জ আসিফুর রহমান বলেন, ‘আজ (শুক্রবার) সকালেই উপর থেকে কড়া নির্দেশ এসেছে ব্যাগ নিয়ে যেন কাউকে ঢুকতে দেওয়া না হয়। নির্দেশ পালন ছাড়া আমাদের কিছু করার নেই।’

আগে কেন জানানো হয়নি, জানতে চাইলে তিনি এডিসি সত্যজিতের সঙ্গে কথা বলতে বলেন। পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা তখন সম্মেলন কেন্দ্রের ভেতরে। এডিসির সঙ্গে কথা বলতে যেতে চাইলে গেটে থামিয়ে দেওয়া হয়।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনের মাঠে আয়োজন করা হয়েছে বৈশাখী মেলার। সেখানে স্টল নিয়েছে ‘রুপচাদা’। স্টল কর্মীদেরও মাল নিয়ে ঢুকতে দেওয়া হয়নি। রাস্তায় স্টলের মাল ফেলে রাখতে দেখা যায়। ক্ষুব্ধ এক স্টল কর্মী বলেন, ‘স্টলের সব কাগজ দেখানোর পরও ঢুকতে দিল না। জনসাধারণের ভোগান্তিতে ফেলে এই নিরাপত্তা কার জন্য?’

একইভাবে ১১ বছরের বাচ্চার কাঁধে সুপারম্যানের ব্যাগ থাকায় তাকে ঢুকতে না দেওয়ায় বাবা-মাসহ ফিরে যেতে দেখা যায়।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আগারগাঁওয়ে সুরের ধারা ও চ্যানেল আইয়ের আয়োজনে শুরু হয়েছে বর্ষ বিদায় এবং হাজারও কণ্ঠে বর্ষবরণ। অনুষ্ঠান চলবে আজ দুপুর ১২টা পর্যন্ত।

ছবি : জাকির সবুজ

শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ নাকচ করলেন বাশার আল আসাদ

পরবর্তী

আবার এঁকেছি

পরবর্তী

আবার এঁকেছি

মেহেরপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ২

সর্বশেষ

মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির

আগস্ট ২৫, ২০২৬

টানা তিন জয়ের পর বাংলাদেশের হোঁচট

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

কারখানা বন্ধের তথ্য নিয়ে বিভ্রান্তিতে দু:খ প্রকাশ সিপিডির

আগস্ট ২৫, ২০২৬

ফ্ল্যাট বিক্রিতে প্রতারণা: বিদিশা এরশাদ গ্রেপ্তার

আগস্ট ২৫, ২০২৬

হামজা-শামিতকে ছাড়াই আসিয়ান কাপের প্রাথমিক দল, চমক সৌরভ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT