বিনোদন

বছরের সবচেয়ে বড় কনসার্ট ‘রক ফেস্ট ২.০’ এর ঘোষণা

চ্যানেল আই অনলাইন কনসার্টের আয়োজনের জন্য সংগীতশিল্পীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন কনসার্টের জন্য সংগীতশিল্পীরা উপস্থিত, যেখানে তারা কনসার্টের ঘোষণা দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

আবারও আসছে দেশের সবচেয়ে বড় রক কনসার্ট ‘ঢাকা রক ফেস্ট ২.০’। বুধবার এমন ঘোষণাই দিলো দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান ও দ্রুততম মোবাইল নেটওয়ার্ক বাংলালিংক।

গানে গানে ২০২১ সালকে বিদায় জানাতে কনসার্টে পারফর্ম করবে অর্থহীন, ওয়ারফেজ, ক্রিপ্টিকফেট, অ্যাভয়েড রাফা, ইন্দালোসহ দেশের জনপ্রিয় রক ব্যান্ডগুলি। বুধবার (১৫ ডিসেম্বর) বাংলালিংক অফিসে আয়োজক, শিল্পী, সকল পার্টনার ও বাংলালিংক-এর উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে এর ঘোষণা দেওয়া হয়।

প্রথমবারের মতো পুরো ইভেন্টটি লাইভ স্ট্রিম করবে দেশের সবচেয়ে জনপ্রিয় ভিডিও ও এন্টারটেইনমেন্ট অ্যাপ টফি। ফলে আরও অনেক শ্রোতা যেকোনো স্থান থেকে দেশের সবচেয়ে জনপ্রিয় ব্যান্ডগুলির রোমাঞ্চকর লাইভ পারফরম্যান্স উপভোগ করতে পারবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

রক গানের এই মিউজিক্যাল ইভেন্টটি ২৩ ডিসেম্বর ঢাকার আইসিসিবি-তে (নবরাত্রি, হল ৪-এ) শুরু হবে দুপুর ১২ টায়। ইভেন্টটি অয়োজন করছে স্কাইট্র্যাকার লিমিটেড।

বিস্তারিত জানা যাবে বাংলালিংক ও টফির ফেসবুক ও ইউটিউব পেজ, বাংলালিংক-এর সেলফকেয়ার অ্যাপ মাইবিএল ও টফি অ্যাপে। অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীরা গুগল প্লে স্টোর, অ্যাপ স্টোর এবং এই ওয়েবসাইট থেকে বিনামূল্যে মাইবিএল ও টফি অ্যাপ ডাউনলোড করতে পারবেন।

বাংলালিংক-এর চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত বলেন, ‘রক সংগীত নিঃসন্দেহে দেশের সবচেয়ে জনপ্রিয় সংগীত ধারাগুলোর একটি এবং দেশে এর অসংখ্য ভক্তও রয়েছে। দ্বিতীয়বারের মতো ভক্তদের জন্য দেশের সবচেয়ে বড় রক মিউজিক্যাল ইভেন্টের আয়োজন করতে পেরে আমরা সত্যিই আনন্দিত। এই প্রথম পুরো অনুষ্ঠানটি দেশের সবচেয়ে জনপ্রিয় এন্টারটেইনমেন্ট অ্যাপ টফিতে কনসার্টটি লাইভ-স্ট্রিমের ব্যবস্থা করতে পেরে আমরা আরও আনন্দিত।’

বিষয়:অর্থহীন অ্যাভয়েড রাফা ইন্দালো ওয়ারফেজ কনসার্ট গান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…