গেলো বছরটা দুর্দান্ত কাটলেও নতুন বছরের শুরুতেই হোঁচট খেয়েছে অদম্য বার্সেলোনা। নগর প্রতিদ্বন্দ্বী এসপানিওল গোলশূন্য ম্যাচে রুখে দিয়েছে কাতালানদের।
শনিবার রাতে লিওনেল মেসি, নেইমার ও লুইস সুয়ারেসের বার্সেলোনার শক্ত আক্রমণ শুরু থেকেই মোকাবেলা করে এসপানিওল।
মেসি আর সুয়ারেসের গোলের প্রচেষ্টা বাধা পায় গোলপোস্টে। বার্সেলোনার সব গোলের চেষ্টা ভন্ডুল করে দেয় এসপানিওল এর রক্ষণভাগ। নির্ধারিত ৯০ মিনিটে দুই দলের কেউই গোল করতে পারেনি।
খেলার অতিরিক্ত সময়ও কাজে লাগাতে ব্যর্থ হয় বার্সেলোনা। তাই গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়ে দু’দল।
১৭ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষে আছে বার্সেলোনা। তবে পরের ম্যাচে আতলেতিকো মাদ্রিদ জিতলে শীর্ষস্থান হারাবে বর্তমান চ্যাম্পিয়নরা।







