চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বছরের প্রথম দিনে স্টার সিনেপ্লেক্সে ‘মনস্টার হান্টার’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৪ অপরাহ্ণ ৩১, ডিসেম্বর ২০২০
বিনোদন
A A

নতুন বছরের প্রথম দিনে স্টার সিনেপ্লেক্স দর্শকদের জন্য নিয়ে আসছে হলিউডের আলোচিত ছবি ‘মনস্টার হান্টার’। ‘রেসিডেন্ট এভিল’ ও ‘মর্টাল কমব্যাক্ট’ খ্যাত পরিচালক পল ডব্লিউ এস অ্যান্ডারসন এই ছবি পরিচালনা করেছেন।

হলিউডের পাশাপাশি চীন ও জার্মানির লগ্নি রয়েছে এ ছবিতে। জনপ্রিয় গেইম ক্যাপকম অবলম্বনে নির্মিত হয়েছে এই ছবির কাহিনি।

যুক্তরাষ্ট্রের এলিট মিলিটারি ফোর্সের ওয়ার্ম হোল ভ্রমণ ও মনস্টারের মুখোমুখি হওয়ার কাহিনি নিয়ে ক্যাপকমের এই ভিডিও গেম। মজার ব্যাপার হল ‘রেসিডেন্ট এভিল’ ছবির কাহিনিও তৈরি করা হয়েছিল কম্পিউটার গেইম থেকে। ছবিটি এরইমধ্যে যুক্তরাষ্ট্র, চীনসহ কয়েকটি দেশে মুক্তি পেয়েছে। তবে যুক্তরাজ্যে মুক্তি পাবে ২৯ জানুয়ারি। মুক্তির আগে থেকে আলোচিত এ ছবি মুক্তির পরও দর্শকদের আলোচনায় রয়েছে।

মহামারী কোভিড-১৯ এর মধ্যেও প্রত্যাশার চেয়ে বেশি দর্শক হলে গিয়ে ছবিটি দেখছে। ইতিবাচক মন্তব্য করেছেন বোদ্ধা সমালোচকরাও। অনেকে এ ছবিকে একইসঙ্গে ‘ম্যাডম্যাক্স: ফিউরি রোড’, ‘রেসিডেন্ট এভিল’ এবং ‘গডজিলা’ ছবির সংমিশ্রণ হিসেবে আখ্যায়িত করেছেন।

ছবির অন্যতম আকর্ষণ জনপ্রিয় অভিনেত্রী মিলা জেভোভিচ। ‘রেসিডেন্ট এভিল’খ্যাত এই অভিনেত্রী অভিনয় করেছেন ছবির প্রধান চরিত্রে। বেশ কয়েক বছর ‘জম্বি’ নিধনে ব্যস্ত ছিলেন তিনি। আর এবার ধ্বংস করবেন বিশালকায় দৈত্য ও প্রাণীদের। তবে সেসব দৈত্যরা দুনিয়ার নয়। তাদের বসবাস অল্টারনেট ইউনিভার্স বা অন্য মহাবিশ্বে। যেখানে মিলা ঘটনাচক্রে স্থানান্তরিত হন। ‘মনস্টার হান্টার’ ছবিতে মিলাকে দেখা যাবে ক্যাপ্টেইন আর্টেমিস চরিত্রে।

মিলা জোভোভিচ ছাড়াও ছবিতে রয়েছেন টনি জা, টিপ হ্যারিস, ম্যাগান গুড, দিয়েগো বোনেতা, জোশ হেলম্যান, রন পার্লম্যান প্রমুখ।

এদিকে, বিতর্কিত কৌতুকের কারণে চীনের সিনেমা হল থেকে সরানো হয়েছে ‘মনস্টার হান্টার’। স্থানীয় দর্শকদের অভিযোগ এ সিনেমায় তাদের ব্যঙ্গ করা হয়েছে। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। মুক্তির প্রথম দিনেই চীন থেকে সিনেমাটি প্রায় ৫২ লাখ ডলার আয় করে। যা করোনার বাজারে বেশ ভালো অঙ্ক।

ডেডলাইন এক প্রতিবেদনে জানায়, বিতর্কের সূত্র ধরে কৌতুকের অংশটি সিনেমা থেকে আনুষ্ঠানিকভাবে বাদ দেওয়া হয়েছে। এর সঙ্গে যুক্ত জার্মান প্রতিষ্ঠান কনস্ট্যান্টিন ফিল্ম ভাবাবেগে আঘাত দেওয়ার জন্য ক্ষমা চেয়েছে এক বিবৃতিতে।

ট্যাগ: লিড বিনোদনস্টার সিনেপ্লেক্সহলিউড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আ.লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটিতে জাকির হাসান জুয়েল

পরবর্তী

করোনাভাইরাস: নতুন শনাক্ত ১০১৪, মৃত ২৮

পরবর্তী
করোনাভাইরাস

করোনাভাইরাস: নতুন শনাক্ত ১০১৪, মৃত ২৮

করোনাভাইরাস: শনাক্তের হার কমে মৃত্যু বাড়লো

সর্বশেষ

কবুতরের দোকানে মাদকের কারবার

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৩০, ২০২৬

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT