চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গভবনে ‘আয়নাবাজি’​ দেখেছেন রাষ্ট্রপতি

মেহেদী মাসুদমেহেদী মাসুদ
২:৫৬ অপরাহ্ণ ২২, মে ২০১৭
অন্যান্য
A A
‘আয়নাবাজি’ ছবিতে নাবিলা ও চঞ্চল চৌধুরী

‘আয়নাবাজি’ ছবিতে নাবিলা ও চঞ্চল চৌধুরী

বঙ্গভবনে ‘আয়নাবাজি’ ছবিটি দেখেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গতকাল রোববার সন্ধ্যায় বঙ্গভবনে এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। এ সময় রাষ্ট্রপতির পুরো পরিবার উপস্থিত ছিলেন। আরও ছিলেন ‘আয়নাবাজি’ ছবির প্রযোজক জিয়াউদ্দিন আদিল, টম ক্রিয়েশনসের প্রধান নির্বাহী কর্মকর্তা সালমা আদিল, ছবির পরিচালক আমিতাভ রেজা চৌধুরী, জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ, নির্বাহী প্রযোজক এশা ইউসুফ, ছবির নায়ক চঞ্চল চৌধুরী, নায়িকা নাবিলা ও গাজী টিভির এমডি আমান আশরাফ ফায়েজ আর ‘আয়নাবাজি’ দলের কয়েকজন সদস্য। আজ সোমবার দুপুরে এমনটাই জানালেন অমিতাভ রেজা চৌধুরী।

তিনি আরও জানান, সপ্তাহ দুয়েক আগে বঙ্গভবন থেকে জানানো হয়, রাষ্ট্রপতি এবং তার পরিবার ‘আয়নাবাজি’ ছবিটি দেখার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। এরপর তারিখ চূড়ান্ত করা হয়। কোনো ডিভিডি দিয়ে নয়, বঙ্গভবনে জাজ মাল্টিমিডিয়ার সার্ভারের মাধ্যমে ছবিটির প্রদর্শনীর আয়োজন করা হয়।

অমিতাভ রেজা চৌধুরী বলেন, ‘আমরা ওখানে গিয়ে যতটুকু জানতে পেরে​ছি, এবারই প্রথম বঙ্গভবনে কোনো চলচ্চিত্রের প্রদর্শনী হয়েছে। ছবিটি দেখে ভূয়সী প্রশংসা করেছেন রাষ্ট্রপতি এবং তার পরিবার।’

প্রদর্শনী শেষে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নৈশভোজে অংশ নেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং তার পরিবার।

বঙ্গভবনে ‘আয়নাবাজি’ ছবির নায়িকা নাবিলা ও কলাকুশলীরা

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

টানা বৃষ্টিতে খাগড়াছড়ি প্লাবিত, যান চলাচল বন্ধ

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, সংসদে বিল আনা হবে: আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

চকরিয়ায় পাহাড়ধসে ২ শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বজ্রপাতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

প্রতিপক্ষ মরক্কো, রেফারি নয়: দিদিয়ের দেশম

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT