বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর আদ্যোপান্ত, অবস্থান, কর্মক্ষমতা, উপকারিতাসহ বিভিন্ন দিক তুলে ধরতে BB-SAT-1 নামের একটি অ্যাপ উদ্বোধন করা হয়েছে।
সোমবার তথ্যপ্রযুক্তি বিভাগের সভাকক্ষে এ অ্যাপ উদ্বোধন করা হয়। বেসিসের পৃষ্ঠপোষকতায় তৈরি BB-SAT-1 অ্যাপের উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন: বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর উৎক্ষেপণ বাংলাদেশের জন্যে ঐতিহাসিক ঘটনা। এ অ্যাপ সম্পর্কে জানতে অনেকেই কৌতূহলি। BB-SAT-1 অ্যাপ আগ্রহীদের বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবে।
অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব, বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর, অ্যাপ প্রস্তুতকারি বেসিস সদস্য প্রতিষ্ঠান টেকনোহেভেন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাবিবুল্লাহ এন করিম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি ফারহানা এ রহমান, সহ-সভাপতি (প্রশাসন) শোয়েব আহমেদ মাসুদ, সহ-সভাপতি (অর্থ) মুশফিকুর রহমান, পরিচালক দিদারুল আলম।
মোবাইল অ্যাপ্লিকেশন বর্তমানে এই লিঙ্কটিতে পাওয়া যাচ্ছে: http://www.technohaven.com/bb-sat-1.html
কয়েকদিনের মধ্যে এটি গুগল প্লে স্টোরেও পাওয়া যাবে।







