জনপদ

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে চলন্ত ট্রাকের পেছনে ধাক্কা, চালক নিহত

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ট্রাকের সঙ্গে অন্য একটি ট্রাকের ধাক্কা, আহত ও নিহতের খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

চালক নিহতের ঘটনায় বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ট্রাকের সঙ্গে ধাক্কা, ব্যাপক যানজট সৃষ্টি. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কে চলন্ত ট্রাকের পেছনে অপর ট্রাকের ধাক্কায় মো. হুমায়ুন (৩৫) নামে এক ট্রাক চালক নিহত হয়েছে।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে মহাসড়কের সদর উপজেলার রাবনা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এলেঙ্গা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের টিম লিডার মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ট্রাক চালক রংপুরের মিঠাপুকুর উপজেলার হিজলপুর গ্রামের শাহজাহানের ছেলে মো. হুমায়ুন।

ফায়ার সার্ভিস কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, মিঠাপুকুর থেকে আলু নিয়ে ট্রাকযোগে হুমায়ুন ঢাকার দিকে যাচ্ছিলেন। রাবনা বাইপাস এলাকায় পৌছালে তার ট্রাক সামনে থাকা অপর একটি চলন্ত ট্রাককে ধাক্কা দেয়। এতে ট্রাকের মধ্যে হুমায়ুন আটকা পড়ে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানেই আজ দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ বক্সের এএসআই মো. নবীন হোসেন জানান, বিষয়টি হুমায়ুনের পরিবারকে জানানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিষয়:চালক নিহত টাঙ্গাইল ট্রাক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…