ঢাকা-বঙ্গবন্ধু মহাসড়ক এলাকায় প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে যানবাহন একেবারে ধীর গতিতে চলছে। বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত থেকে কালিহাতীর এলেঙ্গা পর্যন্ত এলাকায় থেমে থেমে যানবাহন চলাচল করায় ভোগান্তিতে পড়তে হচ্ছে চালক ও সাধারণ যাত্রীদের।
এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ ইয়াসির আরাফাত এ তথ্য জানিয়েছেন।
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম প্রান্তের সিরাজগঞ্জ এলাকায় সড়ক দুর্ঘটনা জন্য ও অতিরিক্ত গাড়ির চাপ এ বলে জানিয়েছে পুলিশ।
এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, রাতে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে সড়ক দুর্ঘটনা হয়। দুর্ঘটনা কবলিত গাড়ি সরাতে সময় লাগায় গাড়ি ধীরগতিতে চলাচল করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বেলা বাড়ার সাথে সাথে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে।
এরআগে আজ ভোর রাতের দিকে সিরাজগঞ্জ প্রান্তে দুর্ঘটনা ঘটলে যান চলাচল বিঘ্ন হয়ে বঙ্গবন্ধু সেতু পূর্বপ্রান্ত থেকে টাঙ্গাইল সদরের রাবনা বাইপাস পর্যন্ত বিশ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।







