চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধু সেতুর দুই প্রান্তে মারাত্মক যানজট, টোল আদায় বন্ধ

সোহেল তালুকদারসোহেল তালুকদার
৯:৪৩ পূর্বাহ্ণ ১৪, অক্টোবর ২০২১
- সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A

সিরাজগঞ্জের নলকা ব্রীজের সংস্কারের কাজ চলমান থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে বঙ্গবন্ধু সেতু মহাসড়কের দুই প্রান্তে।

এতে সেতুর পশ্চিম প্রান্তের হাটিকুমরুল থেকে পূর্ব প্রান্ত টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বন্ধ রয়েছে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের টোল আদায়।

এবিষয়ে সেতু কর্তৃপক্ষ বলছে, পশ্চিম প্রান্তে ব্রীজ ও সড়কের সংস্কার কাজ চলমান থাকায় গত কয়েকদিন ধরেই পশ্চিম প্রান্তে যানজটের সৃষ্টি হচ্ছিল। আজ ভোর রাত থেকে সেই যানজট সেতু পূর্ব প্রান্তের টোলপ্লাজা পর্যন্ত পৌঁছে গেলে সেতু দিয়ে উত্তরবঙ্গগামী যানবাহন পারাপার সম্ভব না হওয়ায় ভোর সাড়ে চারটা থেকে টোল আদায় বন্ধ রাখতে হয়েছে।

যার ফলে পূর্ব প্রান্তে পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনের চাপে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

বর্তমানে এই মহাসড়ক দিয়ে উত্তর ও দক্ষিনাঞ্চলে প্রায় ২২ জেলার যানবাহন এই মহাসড়ক ও নলকা বীজ দিয়ে চলাচল করছে। যানবাহনের অতিরিক্ত চাপে ঝুকিপূর্ণ হয়ে পড়ে এই ব্রীজটি। ধীর গতিতে যানবাহন পাড়াপাড় হওয়ায় প্রায়ই এই ব্রীজের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। এ কারনে গত ১২ অক্টোবর থেকে এই ব্রীজের সংস্কার কাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ। সংস্কার কাজ চলায় এক লেন দিয়ে থেমে থেমে পারাপার করা হচ্ছে যানবাহন যে কারনে ১২ তারিখ থেকে ব্রীজের দুই পাড়ে যানবাহনের দীর্ঘ সাড়ি তৈরি হয়।

মহাসড়কের যানবাহনের চাপ বাড়তে থাকায় আজ ভোর রাত থেকে যানজট তীব্র আকার ধারণ করে। সিরাজগঞ্জের চান্দাইকোনা থেকে টাংগাইলের এলেংগা পর্যন্ত প্রায় ৪৫ কি.মি. যানজট সৃষ্টি হয়। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে যানজট। দীর্ঘ সময় রাস্তায় আটকে থেকে চরম দুর্ভোগ আর ভোগান্তির পোহাচ্ছে এই মহাসড়কের চালাচলকারী চালক ও যাত্রীরা।

Reneta

এদিকে জনগনের ভোগান্তি কমাতে ও যানজট নিরসনে মহাসড়কে কাজ করছে দুই শতাধিক পুলিশ সদস্য। বীজের সংস্কার কাজ দ্রুত শেষ করার অনুরোধ জানান সিরাজগঞ্জ ট্রাফিক ইন্সপেক্টর সালেকুজ্জামান সালেক।

দ্রুত সময়ের মধ্যে সংস্কার কাজ শেষ করে যান চলাচল স্বাভাবিক করা হবে বলে জানান সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী দিদারুল আলম তরফদার।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: টোল আদায়বঙ্গবন্ধু সেতুযানজট
শেয়ারTweetPin

সর্বশেষ

ফেডারেশন কাপ ফাইনাল: প্রথমার্ধে এগিয়ে মোহামেডান

মে ২০, ২০২৬

‘প্রিন্স’ ও ‘রাক্ষস’ নিয়ে কাল আসছে নতুন ওটিটি

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

টিকা স্বল্পতার বিষয়ে অন্তর্বর্তী সরকারকে সতর্ক করেছিল ইউনিসেফ

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

দুই মাস পর হরমুজ প্রণালি অতিক্রম করেছে দুটি চীনা ট্যাংকার

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ব্যক্তি উদ্যোগেও সরকারি খাল খনন করা যাবে’

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT