চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধু সকল যুগেই প্রাসঙ্গিক: শেখ পরশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪২ অপরাহ্ণ ১৪, মার্চ ২০২২
রাজনীতি
A A

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন: ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ শুধু ১৯৭১ সালে বাঙালি জাতিকেই অনুপ্রাণিত করেছিল তা নয়, বরং এই ভাষণ যুগে যুগে বিশ্বের সকল অবহেলিত, বঞ্চিত ও স্বাধীনতাকামী জাতি-গোষ্ঠীকে অনুপ্রেরণা জোগাতে থাকবে। এ কারণেই ঐতিহাসিক ৭ই মার্জের ভাষণ ইউনেস্কোর মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড রেজিষ্টারে অন্তর্ভূক্ত করা হয়েছে। বঙ্গবন্ধু সকল যুগেই প্রাসঙ্গিক ও সমকালীন। তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে এবং তাঁর উদার, মানবিক ও অসাম্প্রদায়িক মূল্যবোধ ধারণ করতে হবে।

সোমবার বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে টুঙ্গিপাড়ায় যুবলীগের কর্মসূচি সফল করার লক্ষ্যে ১০টি জেলার প্রতিনিধিবৃন্দের সঙ্গে অনুষ্ঠিত বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেন: এই মার্চ মাস আমাদের মহান স্বাধীনতার মাস, এ মাসের ১৭ তারিখ টুঙ্গিপাড়ার এক অজপাড়াগায় জন্ম গ্রহণ করেছিলেন স্বাধীনতার মহানায়ক, স্বাধীনতার প্রাণপুরুষ, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এ মাসেই ধ্বনিত হয়েছিল স্বাধীনতার অমর বাণী, “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।” স্বাধীনতা শব্দটি থেকে, বা স্বাধীনতার অর্থ থেকে বঙ্গবন্ধুকে আলাদা করা সম্ভব না। চেষ্টা যে হয় নাই তা না। চেষ্টা করা হয়েছিল ১৯৭৫ সালের পর। ২১ বছর আমরা জয় বাংলা বলতে পারি নাই। বঙ্গবন্ধুর ভাষণ শুনতে পারি নাই। বঙ্গবন্ধুর হাত ধরেই ১৯৭১ সালে গুটি গুটি পায়ে উদয় হয়েছিল আমাদের স্বাধীনতার লাল সূর্য। বঙ্গবন্ধুর ৫৬ বছর বয়সের ২৩টি বছরই কেটেছে এই স্বাধীনতার সংগ্রামে, জেল খানার সেই নিভৃত কুটিরে। কিন্তু আমাদের দুর্ভাগ্য এই বঙ্গবন্ধুকেই সপরিবারে শিকার হতে হয়েছিল ইতিহাসের নিকৃষ্টতম হিংস্রতার ও বর্বরতার। ফিরে যাই ৭ই মার্চের ভাষণে, আপনারা জানেন, কি পরিস্থিতিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই বিখ্যাত ভাষণ দিয়েছিলেন? ১৯৭০-এর ৭ ডিসেম্বর অনুষ্ঠিত পাকিস্তান জাতীয় পরিষদের নির্বাচনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। কিন্তু আকস্মিক এক বেতার ঘোষণায় ৩ মার্চ অনুষ্ঠেয় জাতীয় পরিষদ অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়। জাতীয় পরিষদ অধিবেশন স্থগিত হওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে গর্জে ওঠে পূর্ব পাকিস্তান। ঐ দিন পল্টনে ছাত্রলীগ ও শ্রমিক লীগের সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আবেগজড়িত কণ্ঠে বলেন, “আমি থাকি আর না থাকি, বাংলার স্বাধিকার আন্দোলন যেন থেমে না থাকে। বাঙালির রক্ত যেন বৃথা না যায়। আমি না থাকলেও আমার সহকর্মীরা নেতৃত্ব দেবেন। যে কোন মূল্যে আন্দোলন চালাইয়া যেতে হবে ও অধিকার প্রতিষ্ঠা করতে হবে।” এই রকম নিলোর্ভ, নির্মোহ ছিল আমাদের জাতির পিতা! এ কঠিন সঙ্কটময় পরিস্থিতিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চ রেসকোর্সে তাঁর ঐতিহাসিক ভাষণ প্রদান করেন। বঙ্গবন্ধু পাকিস্তানের সামরিক কর্তৃপক্ষকে চারটি শর্ত দিয়ে ভাষণের শেষাংশে বজ্রকণ্ঠে ঘোষণা করেন, ‘এবারের সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম।

যুবলীগ চেয়ারম্যান ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে উল্লেখ্য যোগ্য ১৭ই মার্চ দেশব্যাপী সকল মসজিদে দোয়া, মন্দির, গীর্জা ও প্যাগোডাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা, ১৮ মার্চ যুবলীগের সকল ইউনিটে যুবসমাবেশ ও আলোচনা সভা, ১৯ মার্চ দেশব্যাপী সকল ইউনিটে ফ্রি মেডিকেল ক্যাম্প, রক্তদান কর্মসূচি ও চিত্রাংকন প্রতিযোগিতা। ২০ মার্চ দেশব্যাপী সকল ইউনিটে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ২১ মার্চ সমাজের পিছিয়ে পড়া মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণসহ নানা কর্মসূচি।

সঞ্চালকের বক্তব্যে যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল বলেন:যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে কথা দিয়েছিলাম মুজিব শতবর্ষে ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে প্রতিটি জেলায় অসহায় মানুষের মাঝে অন্তত একটি ঘর উপহার দিবো। ইনশাল্লাহ ইতোমধ্যেই সারা দেশে অসহায় মানুষের মাঝে ১৭৫টি ঘর নির্মাণ করে দিয়েছে যুবলীগ। আমার জানামতে কোন রাজনৈতিক সংগঠন হিসেবে যুবলীগই প্রথম এধরণের উদ্যোগ গ্রহণ করেছে।

তিনি আরও বলেন: বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর ঐ ঘাতকচক্র তাঁর লাশ ঢাকাতে রাখেনি। তারা তাঁকে তাঁর জন্মভূমি টুঙ্গিপাড়ায় পাঠিয়ে দেয় এবং সেখানেই তাকে সমাহিত করে। আপনারা খেয়াল করে দেখবেন বঙ্গবন্ধুর সমাধির চারপাশের যে পবিত্র পরিবেশ আর জিয়াউর রহমানের তথাকথিত কবরের চারপাশের মধ্যে পার্থক্য রয়েছে। বঙ্গবন্ধুর সমাধির পাশে মসজিদ, নামাজ, আযান, নামাজ হয়; আর জিয়াউর রহমানের চন্দ্রিমার কবরের চারপাশে বিপথগামী যুবক-যুবতীর আনাগোনা। আর একারণেই আমি বঙ্গবন্ধুকে আল্লাহর অলি, ইসলাম প্রচারক বলি। ইসলামী ফাউন্ডেশন, বাংলাদেশকে ওআইসি’র সদস্য হিসেবে অন্তর্ভূক্তকরণ, কাকরাইলের মসজিদের জায়গা দান, বিশ্ব ইজতেমার জায়গা দানসহ অসংখ্য কাজ করেছেন বঙ্গবন্ধু। যার ফলে বাংলার মুসলমান সমাজ সমৃদ্ধ হয়েছে।

Reneta

তিনি যুবলীগের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন-আমরাই একমাত্র ভাগ্যবান প্রজন্ম যে একই সাথে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছি। তাই আমাদের নিকট আগামী ২২ মার্চে টুঙ্গিপাড়ার কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেখানে যুবলীগের পক্ষ থেকে আলোচনা সভা, অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা ধরণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচিসমূহ সর্বাত্মকভাবে সফল করার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যুবলীগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বেঙ্গালুরুতে কোহলি-ভিলিয়ার্সদের অধিনায়ক ডু প্লেসিস

পরবর্তী

আমি অত বড়মাপের তারকা নই: সাইমন

পরবর্তী

আমি অত বড়মাপের তারকা নই: সাইমন

হালান্ডকে টেনে বার্সাকে ‘ঝুঁকিতে’ ফেলবেন না লাপোর্তা

সর্বশেষ

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT