চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধু মেডিক্যালে খালেদা জিয়ার উন্নত চিকিৎসা হবে: নাসিম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৬ অপরাহ্ণ ০১, এপ্রিল ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।

তিনি বলেছেন: খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী, তার সুচিকিৎসার জন্য সরকার আন্তরিক। আমরাও চাই তার সুচিকিৎসা হোক।

সোমবার বঙ্গবন্ধু এভিনিউস্থ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলীয় জোটের সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

নাসিম বলেন: বিশ্বের উন্নত মানের চিকিৎসা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) হয়ে থাকে। বিএসএমএমইউ-তে মুমূর্ষু অবস্থায় আমাদের সাধারণ সম্পাদকের সুচিকিৎসা করা হয়েছে। এটা উপমহাদেশে হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠিও স্বীকার করেছেন।

তিনি বলেন: একটি দেশের সরকার বিভিন্ন বিষয়ে নীতিনির্ধারণ করে সিদ্ধান্ত নিয়ে থাকে। সরকারের সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করার দায়িত্ব হলো সরকারের বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা ও অধিদপ্তরের। কিন্তু দুঃখজনক হলেও সত্য আমাদের প্রসাশনে যারা থাকেন, যারা দায়িত্ব পালন করতে চান, তাদের ব্যর্থতা, দুর্নীতি, অনিয়ম আমাদের রাষ্ট্র ব্যবস্থা ও সরকারকে ব্যর্থ করে দেয়।

১৪ দলের মুখপাত্র বলেন: আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে একটি সফল সরকার কাজ করে যাচ্ছে। তার নেতৃত্বে আমরা জঙ্গি দমন করেছি। শিক্ষা স্বাস্থ্য সবক্ষেত্রেই আমরা দৃশ্য মান সফলতা অর্জন করেছি। সেই সরকারকে ব্যর্থ করার জন্যে কিছু জায়গায় চিহ্নিত গোষ্ঠী কাজ করে যাচ্ছে। সরকার দেশের উন্নয়ন করলেও সমাজ থেকে মাদক, দুর্নীতি বন্ধ হয়নি। সড়কে নৈরাজ্য বন্ধ হয়নি।

Reneta

তিনি বলেন: ১৪ দল এই সমস্ত অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবে। জনগণকে সচেতন করবে। সড়কে নৈরাজ্যের জন্য কিছু অর্থ লোভী শ্রমিক নেতা ও মালিক পক্ষ দায়ী। এর সঙ্গে বিআরটিএ-এর অধিদপ্তরের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা দায়ী। সড়ক নিরাপদ করতে প্রধানমন্ত্রী নির্দেশ বাস্তবয়ন হয়নি কেন? এটা আমাদের পীড়া দেয়।

এসময় বিএনপির কঠোর সমালোচনা করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন: বিএনপি- জামায়াত জোট মাঠের রাজনীতির ছেড়ে বিভ্রান্তির রাজনীতি শুরু করেছে। তারা হতাশ হলেও তাদের চক্রান্ত থেমে নেই।

১৪ দলের এই নেতা বলেন: এফ আর টাওয়ারের মালিককে গ্রেপ্তার করার পর তারা সংবাদ সম্মেলন করে জনগণের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে। বিএনপি নেতারা কি অপরাধ করতে পারে না? অপরাধীদের পক্ষ নিয়েই আজ দলটি জনবিচ্ছিন্ন হয়ে গেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইউটিউবে ২০ লাখ সাবস্ক্রাইবার: চ্যানেল আই’র উদযাপন

পরবর্তী

নতুন করে ‘স্বার্থপর’ গাইলেন টিনা

পরবর্তী

নতুন করে ‘স্বার্থপর’ গাইলেন টিনা

বিরাট পরিবর্তন, টেস্টে চার-ছয়ের পরিবর্তে রান হবে আট-বারো

সর্বশেষ

প্রিজারভেটিভে উচ্চ রক্তচাপ ও হৃদরোগের আশঙ্কা: সতর্ক করলেন ফরাসি গবেষকরা

জুলাই ২০, ২০২৬

মধ্যপ্রাচ্য উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী

জুলাই ২০, ২০২৬

পেরুতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ছয়জন নিহত

জুলাই ২০, ২০২৬
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফ্ল্যাটে দুদকের অভিযান

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফ্ল্যাটে দুদকের অভিযান

জুলাই ২০, ২০২৬

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT