চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধু ডিজিটাল সোশ্যাল ইনোভেশন অ্যাওয়ার্ড পেলেন যারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১০ অপরাহ্ণ ২৮, জানুয়ারি ২০২১
তথ্যপ্রযুক্তি
A A

প্রযুক্তিগত সামাজিক উদ্ভাবনের জন্য ১১ জনকে ‘বঙ্গবন্ধু ডিজিটাল সোশ্যাল ইনোভেশন অ্যাওয়ার্ড-২০২০’ প্রদান করা হয়েছে।

প্রতিবছরের মতো বাংলাদেশ ডিজিটাল সোশ্যাল ইনোভেশন ফোরাম বৃহস্পতিবার এই অনুষ্ঠানের আয়োজন করে।

ডিজিটাল সোশ্যাল ইনোভেশন ফোরামের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Banglabid

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌধুরী দৌলাত মাহমুদ জাফরি (সিইও স্কিল অফ বাংলাদেশ), ফারহা মাহমুদ ট্রিনা (সহ-সভাপতি ইনভেস্টমেন্ট কমিটি ইক্যাব), বি.খন্দকার (সভাপতি ইউজিবি), ডাঃ তানজিবা (সভাপতি বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটি), আলী আকবর আশা (সভাপতি বাংলাদেশ ডিজিটাল সোশ্যাল ইনোভেশন ফাউন্ডেশন)। মুজিববর্ষকে সম্মান জানিয়ে এবারের পুরস্কার বঙ্গবন্ধুর নামে করা হয়েছে।

সোশ্যাল ইনকুলেশন এবং ইন্টিগ্রেটেড কমিউনিটি ডেভেলপমেন্ট—এই দুই ক্যাটাগরিতে ইনডিভিজুয়াল ও গ্রুপ বিভাগে ৮ শ’র বেশি আবেদন থেকে ৪৭ জনকে প্রাথমিকভাবে নমিনেশন দেওয়া হয়। এর মধ্য থেকে ১১ জনকে চূড়ান্তভাবে বিজয়ী করা হয়েছে। বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয়েছে সার্টিফিকেট ও পদক। অনুষ্ঠানটি পূর্বাচলের হ্যাঙআউট এন্ড লাইভ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। এওয়ার্ড অনুষ্ঠান এর শেষে জমকালো লাইভ মিউজিক দিয়ে শেষ হয় এবারের আয়োজন।

‘বঙ্গবন্ধু ডিজিটাল সোশ্যাল ইনোভেশন অ্যাওয়ার্ড-২০২০’ বিজয়ীরা হলেন: ইন্টিগ্রেটেড কমিউনিটি ডেভেলপমেন্ট ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্তরা হলেন মোহাম্মাদ মহসিন, উপমা আহমেদ, মেহেদী হাসান, নাজওয়া তাহসিন, আনিকা রোকেয়া রউশন রেশমী ও ঐশ্বরীয়া সানজুক্তা রয় প্রোমা।

Reneta

সোশ্যাল ইনকুলেশন ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্তরা হলেন মুমতাহিনা আনিকা, ফাহাদ বিন বেলায়েত, সাজ্জাদ হোসেন ও ডা. মো. রিফাত আল মাজিদ ও আবুল বাশার ফাউন্ডেশন।

অ্যাওয়ার্ড বিজয়ীদের প্রজেক্টগুলো মবিলাইজ করে এই বছরের মার্চে জাতিসংঘের এসডিজি গ্লোবাল ফেস্টে সাবমিট করা হবে। যেখানে তুলে ধরা হবে তরুণদের সামাজিক উদ্ভাবনীমূলক এই কর্মকাণ্ড।

এ বিষয়ে বাংলাদেশ ডিজিটাল সোশ্যাল ইনোভেশন ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আলী আকবর আশা বলেন, আমরা প্রতিবছর বাংলাদেশ ডিজিটাল সোশ্যাল ইনোভেশন সামিট করে থাকি। সেই সম্মেলনে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে দিকনির্দেশনা এবং সামাজিক পরিবর্তনে প্রযুক্তিগত উদ্ভাবনের গুরুত্ব তুলে ধরা হয়। এই সম্মেলনে দেশের সমাজিক উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরুপ ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থাকে সম্মাননা প্রদান করা হয়। এবার করোনার জন্য ধারাবাহিক সম্মেলনটি অনলাইনে আয়োজন করা হয়। অনলাইন সম্মেলনে ৮টি সেশনে প্রায় ১০ লাখ মানুষ বেলা ১১টা থেকে রাত ১০টার মধ্যে যোগদান করে। এই বছরের ফেব্রুয়ারিতে আমাদের ধারাবাহিক আয়োজন ‘বাংলাদেশ ডিজিটাল সোশ্যাল ইনোভেশন সামিট-২০২১’ অনুষ্ঠিত হবে বলে আশা করছি।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডিজিটাল সোশ্যাল ইনোভেশন ফাউন্ডেশন এর সম্পাদক মো ইব্রাহীম হোসেন ও সাংগঠনিক সম্পাদক শরিফ মাহমুদ।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

দেশে রাশিয়ান স্পুটনিক ভ্যাকসিনের শর্তসাপেক্ষ অনুমোদন

পরবর্তী

বিএফইউজে’র ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মজিদ

পরবর্তী

বিএফইউজে’র ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মজিদ

করোনাভাইরাস

করোনাভাইরাস: বিশ্বে প্রাণ হারিয়েছে ২২ লাখের বেশি মানুষ

সর্বশেষ

মহাসড়কে আইন ভাঙলেই ধরা এআই ক্যামেরায়, স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্বোধন

আগস্ট ১৮, ২০২৬

আর্জেন্টিনার শিরোপার হ্যাটট্রিক, ফাইনালে ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

স্ট্রোকের চিকিৎসায় গিয়ে মূত্রথলিতে মিলল ৩.১ কেজির পাথর!

আগস্ট ১৮, ২০২৬
ফেনী জেলার মানচিত্র ও চ্যানেল আই অনলাইন লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

মাকে ফোনে না পেয়ে ঢাকা থেকে ছুটে এল ছেলে, ঘরে মিলল মরদেহ

আগস্ট ১৮, ২০২৬

যে কারণে আল আমিনকে ১৫ ম্যাচ নিষেধাজ্ঞা দিল ফিফা

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT