সাফ ফুটবলের ব্যর্থতা কাটিয়ে উঠতে চায় বাংলাদেশ দল। সেই সাথে গতবারের অধরা শিরোপা এবার ঘরে তুলতে চান লাল সবুজের কান্ডারী মামুনুল-এমিলিরা।
মঙ্গলবার বিকেলে বাংলাদেশ দলের অনুশীলনের শুরুতেই এমন আশার কথা জানান ফুটবলাররা।
জাতীয় দলের কোচ মারুফুল হক সাংবাদিকদের বলেন, ‘শিরোপা জেতার মত যথেষ্ট সামর্থ্য রয়েছে বাংলাদেশের। দলের প্রতিটি সদস্যদের মধ্যে রয়েছে ভাল বোঝাপড়াও। তারওপর নিজেদেরে মাটিতে এবার শিরোপা ধরে রাখতে মুখিয়ে রয়েছেন প্রতিটি সদস্যই।’
এর আগে দুপুর আড়াইটায় যশোর পুলিশ লাইন মাঠে পৌঁছায় বাংলাদেশ দল। প্রায় ৩ ঘন্টা এখানে ঘাম ঝড়ান মামুনুল-এমিলিরা।
আগামী ৮ জানুয়ারি যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপের উদ্ধোদনী ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ।
ওই ম্যাচে অংশ নিতে আগামীকাল যশোর এসে পৌঁছুবে লংকানরা।






