চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধু কেবল স্বাধীনতার স্থপতিই নন, বাংলাদেশ নির্মাণের প্রকৌশলী: এইচ টি ইমাম

মো. মাহমুদুল হক (সোহাগ)মো. মাহমুদুল হক (সোহাগ)
৯:২৯ অপরাহ্ণ ২০, মার্চ ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু বাংলাদেশের শুধুমাত্র মহান স্থপতি নন, একই সঙ্গে তিনি বাংলাদেশ নির্মাণের প্রকৌশলীও। তিনি বাংলাদেশকে গড়ে তোলার চেষ্টা করেছেন শৈল্পিক এবং বিজ্ঞানমনস্ক চিন্তা-ভাবনা দিয়ে।

বুধবার বিকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু স্মারক বক্তৃতামালা: বিজ্ঞান ও সমাজ ভাবনা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইনস্টিটিউট অব রিমোট সেনসিং (আইআরএস-জেইউ)-এর আয়োজনে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে বঙ্গবন্ধু স্মারক বক্তৃতামালা অনুষ্ঠিত হয়।

প্রকৌশলী হিসেবে বঙ্গবন্ধুর বর্ণনা দিয়ে এইচ টি ইমাম বলেন, দালান নির্মাণ করতে গেলে শুধু ইট বালু দিয়ে হয়না, পরিকল্পনাও করতে হয়। বঙ্গবন্ধু তেমনই একজন ব্যক্তি ছিলেন যিনি নতুন দেশ গঠনের পাশাপাশি সেটিকে দ্রুত শক্ত অবস্থানে নিয়ে যেতে পেরেছেন। বঙ্গবন্ধু সম্মোহনী শক্তির মাধ্যমে দেশের সব শ্রেণীর মানুষকে সহজে আপন করে নিয়েছিলেন। তিনি সকল কাজ দ্রুত করতে পারতেন। স্বাধীনতার পর প্রয়োজন অনুযায়ী মন্ত্রণালয়, অধিদপ্তর, প্রতিষ্ঠান নির্মাণ করেছিলেন। পাশাপাশি সকল ষড়যন্ত্র প্রতিহত করতে পেরেছিলেন। সকলকে অভিভূত করে তাদের দিয়ে কাজ করিয়ে নিতে পেরেছিলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক এবং অভিন্ন। বঙ্গবন্ধুর সবচেয়ে বড় অর্জন তিনি বাঙালি জাতির চেতনা এবং সত্তা জাগিয়ে তুলেছেন। জাতির পিতা হিসেবে বঙ্গবন্ধুর সকল আদর্শ আমাদের ধারণ করতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সকলকে একযোগে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, বর্তমানে দেশে প্রবৃদ্ধির হার ৮.৫ শতাংশ। অন্যান্য দেশের সাথে পাল্লা দিয়ে আমাদেরও দ্রুত এগিয়ে যেতে হবে। সারাদেশ ১০০টি অর্থনৈতিক জোন তৈরি করা হবে এর বাইরে কোন শিল্প-কলকারখানা হবে না। ফলে কৃষি জমিও নষ্ট হবে না। বিজ্ঞানী ও গবেষকদের জন্য আলাদা অর্থ বরাদ্দ দেয়ার ফলে তারা কাজে আগ্রহী হচ্ছেন। বিশ্বের প্রথম দেশ হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনার জন্য নিজস্ব ফান্ড তৈরি করেছি। 

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির (এআইটি, থাইল্যান্ড) বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর ড. জয়শ্রী রায়।

Reneta

উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম সভাপতিত্বে বক্তৃতামালায় ড. জয়শ্রী রায় বলেন, বঙ্গবন্ধু কখনোই নিজেকে নিয়ে ভাবেননি, মানুষ, দেশ ও বিশ্বকে নিয়ে ভেবেছেন।

তিনি বিশ্ব আবহাওয়া ও জলবায়ূ পরিবর্তনের প্রভাব মোকাবেলায় আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করেন। ভবিষ্যতের সম্ভাবনাসমূহ নিয়ে ছাত্র-শিক্ষকদের গবেষণা করার আহ্বান জানান।

ইনস্টিটিউট অব রিমোট সেনসিং এর পরিচালক অধ্যাপক ড. শেখ তৌহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নূরুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এইচ টি ইমামজাবি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভিসা প্রক্রিয়া সহজ এবং দ্রুত করতে ভিসা নীতি সংশোধনের উদ্যোগ

জুলাই ২, ২০২৬

মেসির জন্মদিনে চিঠি লিখে আর্জেন্টিনার ম্যাচ দেখতে যাচ্ছে ৮ বছরের লিতভি

জুলাই ২, ২০২৬

জেদ্দায় এইচএসসি পরীক্ষা শুরু

জুলাই ২, ২০২৬

এআই শিল্পের কিছু অংশ একেবারেই পাগলামি: প্যালান্টির সিইও

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT