চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বঙ্গবন্ধু’ উপাধি ছিল জাতির কৃতজ্ঞতা প্রকাশ: তোফায়েল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৬ অপরাহ্ণ ২৫, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, বঙ্গবন্ধু উপাধি ছিল সমগ্র বাঙালী জাতির পক্ষ থেকে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ।

সোমবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘বঙ্গবন্ধু’ উপাধি প্রাপ্তির ৫০ বছর উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তোফায়েল বলেন, ‘পৃথিবীতে অনেক বিশেষ দিন রয়েছে, তবে ২৩ ফেব্রুয়ারি বাঙালী জাতির জন্য একটি বিশেষ এবং অনন্য দিন। বঙ্গবন্ধু শেখ মুজিব ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাঙালীর স্বাধীনতার বীজ বপন করেছিলেন। তৎকালীন স্বৈরাচার আইয়ুব খান জানতেন একজন লোক কখনও আপোষ করে না, আর তিনি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

Banglabid

সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেন, বাঙ্গালীর স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু। তিনি আমাদের জাতিসত্তা আমাদের মধ্যে গেঁথে দিয়েছেন। বঙ্গবন্ধু বাংলাদেশ তৈরিতে জাতিকে উদ্বুদ্ধ করেছেন।

‘‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রকে গড়ে তুলেছিলেন। একই সঙ্গে বিশ্ব দরবারে বিশ্ব নেতার কাতারে নাম লেখান।’’

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করতে পারতো না। বঙ্গবন্ধু জানতেন কোন সময় কোনটি করতে এবং কোন সময় কোনটি বলতে হবে। স্বাধীনতার জন্য বঙ্গবন্ধু জাতিকে প্রস্তুত করেছিলেন।

Reneta

তিনি আরো বলেন: জাতির পিতা বঙ্গবন্ধু মাত্র সাড়ে তিন বছরেই দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার ভিত্তি স্থাপন করেছিলেন। বাংলাদেশ আজ সামাজিক, অর্থনৈতিক, মানব সম্পদসহ সকল সূচকে পাকিস্তানের চেয়ে এগিয়ে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তোফায়েল আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়ন: সুস্থ ধারার রাজনীতির বড় জয়

আগস্ট ১৪, ২০২৬
ছবি: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান (সংগৃহীত)।

কারাগারে ইমরান খানের মৃত্যুর গুঞ্জন: পাকিস্তান সরকার যা বলছে

আগস্ট ১৪, ২০২৬

রাজধানীর আকাশে মেঘ, হতে পারে বজ্রসহ বৃষ্টি

আগস্ট ১৪, ২০২৬

বারবার চোখ ভিজে আসছিল ইরফানের…

আগস্ট ১৪, ২০২৬

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT