চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ এখন গবেষণার বিষয়: সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২০ অপরাহ্ণ ০৫, মার্চ ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন: বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ পৃথিবীর সেরা ১০টি ভাষণের মধ্যে অন্যতম একটি ভাষণ। মূলত এটিই ছিল আমাদের স্বাধীনতার প্রকৃত ঘোষণা। এ ভাষণ নিয়ে অনেক আলোচনা ও বিশ্লেষণ হয়েছে। এটি এখন গবেষণার বিষয়।

প্রতিমন্ত্রী আজ সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে (ভিআইপি লাউঞ্জে) বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপির আশু রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল এবং ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কার্যনির্বাহী সভাপতি ফাল্গুনী হামিদ অনুষ্ঠানে সভাপতিত্বে করেন।

প্রধান অতিথি বলেন: আমার রাজধানীতে আসার পেছনে যে দু‘জন দেশবরেণ্য রাজনৈতিক ব্যক্তিত্ব অনুপ্রেরণা ও শক্তি হিসেবে কাজ করেছেন- তার একজন হচ্ছেন ওবায়দুল কাদের এবং অন্যজন সদ্যপ্রয়াত সৈয়দ আশরাফুল ইসলাম। তাদের চেষ্টায় ও সহযোগিতায় রাজনীতিতে এ পর্যন্ত আসতে পেরেছি। সেজন্য তাঁদের নিকট আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তৃতা করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি এম খালিকুজ্জামান, আশহারুল হাসান আশু, আলম দেওয়ান, মাজহারুল হক খোকন, এ এইচ এম রানা, নবীন কিশোর গৌতম, মোঃ মহিউদ্দিন প্রমুখ৷

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৭ই মার্চের ভাষণবঙ্গবন্ধু
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

স্বর্ণ ও স্বর্ণের দাম নিয়ে নীতিমালায় কী থাকছে?

আগস্ট ৭, ২০২৬

জুমার দিনে সূরা কাহাফ পড়ার ফজিলত: কেন এই আমল এত গুরুত্বপূর্ণ?

আগস্ট ৭, ২০২৬

বিমানবন্দরে সবার জন্য একই নিরাপত্তা প্রোটোকল

আগস্ট ৭, ২০২৬

শীর্ষ মাদক কারবারিদের তালিকা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

হাম: মৃত্যু-আক্রান্তে যেভাবে শীর্ষস্থানে বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT