চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে জাবি ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি ও আনন্দ মিছিল

মো. মাহমুদুল হক (সোহাগ) মো. মাহমুদুল হক (সোহাগ)
৬:১৪ অপরাহ্ণ ১০, জানুয়ারি ২০১৯
শিক্ষা
A A

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও আনন্দ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগ।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় ছাত্রলীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে একটি আনন্দ মিছিল বের হয়।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অফিস, শহীদ মিনার ও প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু হলের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ ও পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শেষ হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা বলেন, আজকের এই ঐতিহাসিক আনন্দের দিনে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধুকে। ১৯৭২ সালের এইদিন স্বাধীন বাংলার নেতা ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার প্রিয় বাংলাদেশে ফিরে আসেন।

আমরা জাতির পিতার আদর্শে উজ্জীবিত হয়ে শেখ হাসিনার নেতৃত্বে আমরা নতুন করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার শপথ নিতে চাই।’

মিছিলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ট্যাগ: জাবি ছাত্রলীগস্বদেশ প্রত্যাবর্তন দিবস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সুবর্ণচরে গণধর্ষণের ঘটনায় আরো ২ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পরবর্তী

নৌকা জিতলো, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখাও হলো

পরবর্তী

নৌকা জিতলো, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখাও হলো

রিজার্ভ চুরি

বাংলাদেশ ব্যাংকের সেই রিজার্ভ ফেরত পাওয়ার নতুন আশা

সর্বশেষ

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬

এনার্জি ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৬: ৫ তরুণ উদ্ভাবককে ৫০ হাজার টাকার ফেলোশিপ

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT