চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ

শাহ ফারুক রহমান শাহ ফারুক রহমান
১০:৪২ পূর্বাহ্ণ ০৬, ডিসেম্বর ২০২০
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A
বঙ্গবন্ধু

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে নিউইয়র্কে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করে নিউইয়র্ক বঙ্গবন্ধুর সৈনিক সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় আয়োজিত সমাবেশে বক্তারা অবিলম্বে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেন।

তারা বলেন, হায়েনারা বঙ্গবন্ধুর ভাস্কর্যে হাত দেয়নি, হাত দিয়েছে বাংলাদেশের মানচিত্রে। এখনই তাদের কালো হাত ভেঙে দিয়ে বাংলাদেশ থেকে সাম্প্রদায়িকতার মূলোৎপাটন করার দাবি জানান প্রবাসীরা।

বক্তারা আরও বলেন, জঙ্গিবাদের ক্রীড়ানক ও এই ঘটনার মদদদাতা বাবুনগরী ও মামুনুল হককে গ্রেপ্তার করতে হবে।

প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করেন, আওয়ামী লীগ নেতা দুরুদ মিয়া রনেল, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, প্রজন্ম’৭১’র সভাপতি শিবলী ছাদেক শিবলু, বাংলাদেশ ক্লাবের সাধারণ সম্পাদক মাহাফুজ হায়দার, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাখাওয়াত বিশ্বাস, তুরান হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা জেড এ জয়, জাহিদ হাসান, আমিনুল ইসলাম প্রমুখ।

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদ জানিয়ে অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. ছিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ।

এক বিবৃতিতে তারা বলেন, প্রতিবাদের সময় শেষ, এখন প্রতিরোধের সময়। তারা এই সময়ে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

ট্যাগ: নিউইয়র্কবঙ্গবন্ধুর ভাস্কর্য
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফ্রান্সে বিক্ষোভ, সংঘর্ষ

পরবর্তী

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙায় কানাডায় নিন্দা-প্রতিবাদ

পরবর্তী
কানাডা

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙায় কানাডায় নিন্দা-প্রতিবাদ

দিল্লির বিক্ষোভরত কৃষকদের পাশে দিলজিত দোসান্ত

সর্বশেষ

স্কুলের ড্রেস কোডে হিজাবের দাবি নাকচ করল ভারতের হাইকোর্ট

আগস্ট ২৫, ২০২৬
ছবি: বঙ্গোপসাগরে ট্রলারডুবি (প্রতিনিধি)।

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

৮ হাজার কোটি টাকার পণ্য কিনছে টিসিবি, তালিকায় নতুন যেসব পণ্য

আগস্ট ২৫, ২০২৬

ইমরান খান ইস্যুতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চাইলেন সাবেক স্ত্রী জেমিমা

আগস্ট ২৫, ২০২৬

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা তোলা বিষয়ে নতুন সিদ্ধান্ত

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT