জনপদ

‘বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার কথা বললে দাঁতভাঙা জবাব দেবে যুবলীগ’

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার কথা বললে যুবলীগ দাঁতভাঙা জবাব দেবে, এক বক্তা বক্তব্য দিচ্ছেন বেশ কয়েকজন নেতাকর্মীর উপস্থিতিতে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী এমপি বলেছেন: যুবলীগ হবে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি। কোন অনুপ্রবেশকারী যুবলীগে যোগ দিতে পারবে না। যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার কথা বলে তাদের দাঁতভাঙা জবাব দেবে যুবলীগ।

তিনি বলেন: যুবলীগ হবে পাকিস্তানি শত্রুদের বিপক্ষে রুখে দাড়ানোর জন্য, আইএসের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য। যুবলীগ চাঁদাবাজি করার জন্য হবে না।

শনিবার সন্ধ্যায় লক্ষ্মীপুর শহরের তমিজউদ্দিন ঈদগাহ মাঠে জেলা যুবলীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য নিক্সন চৌধুরী এ সব কথা বলেন।

যুবলীগ প্রেসিডিয়াম সদস্য নিক্সন চৌধুরী আরও বলেন: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের বাইরে কোন সিদ্ধান্ত নেই। প্রধানমন্ত্রী যাকে সম্মান দেবেন তিনি সম্মানিত হবেন। প্রধানমন্ত্রী যাকে নেতা বানাবেন তিনিই নেতা হবেন। শেখ হাসিনার বাইরে কারো ক্ষমতা নেই। আমরা যতই ক্ষমতা দেখাই, যতই সাহস দেখাই সব শেখ হাসিনার সাহস। প্রধানমন্ত্রীর বাইরে কারও সাহস নেই, তার পরে কোন নেতা নেই। শেখ হাসিনা থাকলেই আপনারা থাকবেন। আর শেখ হাসিনা না থাকলে বিএনপি-জামায়াতের অত্যাচার আবার শুরু হবে।

এসময় তিনি বিগত দিনে বিএনপি-জামায়াতের নির্যাতনের কথা স্মরণ করিয়ে দেন।

বিষয়:নিক্সন যুবলীগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…