চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধুর ভাস্কর্যের নিরাপত্তায় পুলিশ টহল ও গোয়েন্দা নজরদারী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৯ অপরাহ্ণ ১২, জানুয়ারি ২০২১
- সেমি লিড, আদালত
A A

সারা দেশে জাতির পিতা বঙ্গবন্ধুর নির্মিত ও নির্মাণাধীন ম্যুরাল-ভাস্কর্যের নিরাপত্তায় পুলিশ টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারীর ব্যবস্থা নেওয়া হয়েছে।

এছাড়া সিসিটিভি’র মাধ্যমে বিভিন্ন স্থানে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে পুলিশ মহাপরিদর্শকের পক্ষ থেকে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করা হয়েছে। পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (কনফিডেন্সিয়াল) মো. হায়দার আলী খানের স্বাক্ষরে পাঠানো প্রতিবেদনটি আজ এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে মঙ্গলবার উপস্থাপন করা হয়। ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার প্রতিবেদনটি আদালতে উপস্থাপন করেন। অন্যদিকে আদালতে এসংক্রান্ত রিটের পক্ষে ছিলেন আইনজীবী বশির আহমেদ।

সম্প্রতি ভাস্কর্যবিরোধী বক্তব্য এবং কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনার মধ্যেই গত ৭ ডিসেম্বর হাইকোর্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল, ভাস্কর্যের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দেয়। সেই সঙ্গে জেলা-উপজেলা সদরে জাতির জনকের ম্যুরাল স্থাপনের অগ্রগতির বিষয়ে মন্ত্রীপরিষদ সচিবকে প্রতিবেদন দিতে বলে। সে নির্দেশেই মন্ত্রীপরিষদ, গণপূর্ত সচিব ও পুলিশের মহাপরিদর্শকের পক্ষ থেকে জাতির পিতার ম্যুরাল-ভাস্কর্য স্থাপন ও এর নিরাপত্তা বিষয়ে প্রতিবেদন দেওয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: পুলিশবঙ্গবন্ধুর ভাস্কর্যহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বার্সেলোনায় “গ্লোবাল সিফুড এক্সপো ২০২৬”-এ বাংলাদেশের অংশগ্রহণ

এপ্রিল ২১, ২০২৬

দেড় মাসের সন্তান নিয়ে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী কারাগারে

এপ্রিল ২১, ২০২৬

যুদ্ধের আগুনে নতুন করে প্রাণ পেল যে গান

এপ্রিল ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

দৃষ্টিহীন শরীফের অদম্য লড়াই: শ্রুতিলেখকের সহায়তায় এসএসসির পরীক্ষায় অংশগ্রহণ

এপ্রিল ২১, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব প্রতিনিধিদলের সাক্ষাৎ ।

প্রধানমন্ত্রীর সাথে নোয়াব প্রতিনিধিদলের সাক্ষাৎ

এপ্রিল ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT