জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বক্তব্যের একটি সিডি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
স্বাধীনতার পর ১৯৭২ সালে প্রথম রাষ্ট্রীয় সফরে কলকাতায় যান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওই সময় তার দেওয়া বক্তব্যের রেকর্ডের একটি সিডি শেখ হাসিনার হাতে তুলেন দেন মোদি।
এসময় স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়ন সম্পর্কিত সংবিধান সংশোধনের ভারতীয় পার্লামেন্টের অধিবেশনের নথিও হস্তান্তর করা হয়।
মোদির হাতে ১৯৭১ সালে পাকিস্তানের আত্মসমর্পনের দলিলে স্বাক্ষরের একটি আলোকচিত্র তুলে দেন শেখ হাসিনা।






