রাজনীতি

বঙ্গবন্ধুর প্রতি বিনম্র শ্রদ্ধা জানানোর প্রস্তাব প্রধানমন্ত্রীর

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী সংসদে বক্তব্য দিচ্ছেন, পাশে অন্যান্য সদস্যরা উপস্থিত, সবাই মাস্ক পরেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে তার বর্ণাঢ্য রাজনৈতিক ও কর্মময় জীবন ও দর্শনের ওপর জাতীয় সংসদে বিশেষ আলোচনার মাধ্যমে বঙ্গবন্ধুর প্রতি বিনম্র শ্রদ্ধা জানানোর প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা।

প্রস্তাব উত্থাপন করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার চেষ্টা করা হলেও তা কখনই সম্ভব হবে না।

সোমবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সংসদের বিশেষ অধিবেশনে কার্যপ্রনালী বিধির ১৪৭ বিধির আওতায়, সংসদ নেতা প্রস্তাব করেন, বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক ও কর্মময় জীবন ও দর্শনের ওপর জাতীয় সংসদে বিশেষ আলোচনার মাধ্যমে বঙ্গবন্ধুর প্রতি বিনম্র শ্রদ্ধা জানানোর।

এর আগে বঙ্গবন্ধু কন্যা স্বাধীনতার জন্য বঙ্গবন্ধুর দীর্ঘ সংগ্রামী জীবনের নানা দিক উল্লেখ করে বলেন, এদেশের মানুষকে পরাধীনতা থেকে মুক্তি দেয়ার জন্যই বঙ্গবন্ধু সারা জীবন সংগ্রাম করেছেন।

সংসদ নেতা বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা যেমন এনে দিয়েছিলেন তেমনি মাত্র সাড়ে তিন বছরে যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তুলেছিলেন। পরে সংসদ নেতার প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেন সংসদ সদস্যরা। 

বিষয়:প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…