ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বঙ্গবন্ধুর পরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের রূপকার। তিনি বাংলাদেশকে সারাবিশ্বে উন্নয়নের একটি রোল মডেল হিসেবে মর্যাদার আসনে বসিয়েছেন।
রোববার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের পুনঃসংস্করণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি দেওয়ার পর দল গতিশীল হয়েছে। আমি মনে করি এই নতুন কমিটি আওয়ামী লীগকে আরো জোরদার ও শক্তিশালী করবে।
আগামী নির্বাচনের জন্য দলকে প্রস্তুত করতে নেতা-কর্মীদের প্রতি আহবান জানান আইনমন্ত্রী।
সেসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া পৌরসভার মেয়র মোঃ তাকজিল খলিফা কাজল, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম ভূইঁয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী প্রমূখ।







