চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদকের বার্ষিকীতে অনলাইন আলোচনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৭ অপরাহ্ণ ২৩, মে ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৪৭তম বার্ষিকীতে অনলাইন আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ শান্তি পরিষদ।

শনিবার সকাল ১১টায় বাঙালি জাতির জনকের প্রতি সম্মান জানিয়ে স্বাস্থ্যবিধি রক্ষার জন্য অনলাইনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ শান্তি পরিষদের সভাপতি মোজাফফর হোসেন পল্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এ সভা।

সভাপতির বক্তব্যে মোজাফফর হোসেন পল্টু বলেন: ২৩ মে এক ঐতিহাসিক দিন। আজ থেকে ৪৭ বছর আগে এই দিনে বিশ্ব শান্তি এবং বিশ্ব মানবতায় অবদান রাখার জন্য বিশ্ব শান্তি পরিষদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘জুলিও কুরি’ আন্তর্জাতিক শান্তি পদকে ভূষিত করে। বঙ্গবন্ধুই প্রথম বাঙালি যিনি এই বিরল আন্তর্জাতিক সম্মানে ভূষিত হয়েছেন। যা আমাদের দেশ ও জাতির জন্য বিরাট গর্বের বিষয়।

তিনি বলেন: বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের কালপর্বে ভারত-সোভিয়েত শান্তি, মৈত্রী ও সহযোগিতা-চুক্তি ১৯৭১ এবং বাংলাদেশ-ভারত শান্তি, মৈত্রী ও সহযোগিতা-চুক্তি ১৯৭২ ইত্যাদির মাধ্যমে বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর মৈত্রী এবং এই উপমহাদেশে উত্তেজনা প্রশমন ও শান্তি স্থাপনের ভিত্তি প্রতিষ্ঠা করেন। বঙ্গবন্ধু সরকার কর্তৃক জোট নিরপেক্ষ নীতি অনুসরণ এবং শান্তি ও ন্যায়ের পক্ষে অবস্থান গ্রহণের নীতির ফলে বাংলাদেশ বিশ্ব সভায় একটি ন্যায়ানুগ দেশের মর্যাদা লাভ করে। সবার প্রতি বন্ধুত্বের ভিত্তিতে বৈদেশিক নীতি ঘোষণা করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন, ‘পৃথিবীর বৃহত্তম শক্তি যে অর্থ ব্যয় করে মানুষ মারার অস্ত্র তৈরি করছে, সেই অর্থ গরিব দেশগুলোকে সাহায্য দিলে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হতে পারে।’

বাংলাদেশ শান্তি পরিষদের সভাপতি আরও বলেন: আজকের করোনা আক্রান্ত বিশ্বেও যখন যুদ্ধের দামামা বেজে ওঠে। তখন বঙ্গবন্ধুর বক্তব্যের প্রাসঙ্গিকতা আমরা উপলব্ধি করতে পারি। তাই শান্তির সংগ্রামে তার জীবন ও কর্ম থেকে আমরা অনেক কিছু শিক্ষা নিতে পারি।

Reneta

তিনি শান্তি আন্দোলনের কর্মীদেরকে এবং নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন ও কর্ম আরও গভীরভাবে অধ্যয়ন করার জন্য আহ্বান জানান।

সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান খানসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ আলোচনায় অংশ নেন। সভা পরিচালনা করেন শান্তি পরিষদের সম্পাদকমণ্ডলীর সদস্য এডভোকেট হাসান তারিক চৌধুরী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জুলিও কুরি
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT