চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধুর জন্মদিনে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৮ পূর্বাহ্ণ ১৭, মার্চ ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A
বঙ্গবন্ধুর জন্মদিন-প্রধানমন্ত্রী-শ্রদ্ধা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সকালে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা নিবেদনের পর শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

প্রধানমন্ত্রীর পর আওয়ামী লীগের সহযোগী সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়।

শ্রদ্ধা জানানোর পর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ, তথ্যমন্ত্রী হাছান মাহমুদসহ সিনিয়র নেতারা বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাবে আওয়ামী লীগ।

এর আগে সকাল সাড়ে ৬টায় রাজধানীর বঙ্গবন্ধু ভবন ও দেশব্যাপী দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এ ছাড়া বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের রয়েছে নানা আয়োজন।

এ উপলক্ষে আজ সব সরকারি, আধাসরকারি, বেসরকারিসহ অন্যান্য প্রতিষ্ঠানে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

Reneta

স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

জাতি যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আজ বঙ্গবন্ধুর জন্ম দিবস উদযাপন করছে। বিশ্বের অন্যান্য দেশে বাংলাদেশি দূতাবাস সমূহে দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য: ‘বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুর জীবন করো রঙিন’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বঙ্গবন্ধুর জন্মদিন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিলিয়ন কিলোমিটার পাড়ি দিয়ে ‘গ্রহাণু ২০১৬ এইচও ৩’-এ পৌঁছেছে চীনের থিয়ানওয়েন-২

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের শীর্ষ নেতাদের হত্যার হুমকি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর

জুলাই ৬, ২০২৬

বাস ও গরুবাহী পিকআপের সংঘর্ষে ৩ জনের প্রাণহানি

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে দীর্ঘ হচ্ছে লাশের সারি, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৩ শিশুর

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

গুলশান লেকের পরিবেশ রক্ষার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT