চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধুকে নিয়ে মঞ্চে নাটক আনছে লোক নাট্যদল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৭ অপরাহ্ণ ০৮, জুলাই ২০১৭
বিনোদন
A A
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম নিয়ে মঞ্চের জন্য নাটক তৈরি করছে লোক নাট্যদল। নাটকের নাম ‘অসমাপ্ত আত্মজীবনী ও সমাপ্ত স্বাধীনতা’। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা বই ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’ অবলম্বনে নাটকটির নাট্যরূপ দেওয়া হয়েছে। পরিকল্পনা করেছেন আর নির্দেশনা দিচ্ছেন লোক নাট্যদলের প্রতিষ্ঠাতা ও নাট্যজন লিয়াকত আলী লাকী। তিনি জানান, আগামী ডিসেম্বরে মঞ্চে আসবে নাটকটি।

লোক নাট্যদলের তিন যুগ পূর্তি উপলক্ষে উৎ​সব হচ্ছে বাংলাদেশ শিল্পকলা এডাডেমিতে। তারই অংশ হিসাবে আজ শনিবার সকালে সেমিনার কক্ষে ‘লোক নাট্যদলের তিন যুগ’ শীর্ষক সেমিনার আয়োজন করা হয়। এখানে সভাপতির ভাষণে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী এই তথ্য জানান।

লিয়াকত আলী লাকী বলেন, ‘দীর্ঘ গবেষণা ও পরিকল্পনার মধ্য দিয়ে আমরা দল থেকে এই নাটকটি করছি। নাটকটির মহড়া শুরু হয়েছে। মহড়া চলছে প্রতিদিন। আশা করছি ডিসেম্বরে নাটকটি মঞ্চে আসবে।’

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের নাট্যজন ও গবেষক ড. আশীস গোস্বামী। সেমিনারে লোক নাট্যদলের তিন যুগের নাটকসহ নানা কার্যক্রমের ওপর আলোচনায় অংশ নেন অধ্যাপক আবদুস শহীদ, ড. মোরশেদ বারী, ড. মাহফুজা হিলারী, ড. নাসরীন মোস্তফা, ঠান্ডু রায়হান, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান, সেলিম রায়হান, ‘আনন্দ আলো’র সম্পাদক রেজানুর রহমান, আসাদুল ইসলাম, মিলন কান্তি দে, জাহিদ রিপন, স্বদেশ রঞ্জন গুপ্ত, অভিজিৎ সেন গুপ্ত, খন্দকার আনোয়ারুল হক প্রমুখ।

সেমিনারের আরও জানানো হয়, লিয়াকত আলী লাকীর পরিকল্পনা ও নির্দেশনায় লোক নাট্যদলের নতুন চারটি নাটক মঞ্চে আসবে। বঙ্গবন্ধুর ওপর নাটকটি ছাড়া অন্য তিনটি নাটক হলো চুকনগর গণহত্যা অবলম্বনে ‘রাজুকমারী সুন্দরীবালা’, জগদীশ চন্দ্র বসুর ওপর ‘জগদীশ’ আর বুদ্ধদেব বসুর ওপর ‘আমরা তিনজন’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লোক নাট্যদল
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT