কৃষি

বগুড়ায় মিষ্টি কুমড়া চাষে সাফল্য

বগুড়ায় মিষ্টি কুমড়া চাষে সাফল্য

বগুড়ার শাজাহানপুর উপজেলার বিলকেশপাথার গ্রামে হাইব্রিডজাতের মিষ্টি কুমড়া চাষ করে সাফল্য পেয়েছেন কৃষক। এ জাতের কুমড়া ১২ মাস আবাদ হওয়ায় কৃষক লাভবান হচ্ছেন।

বগুড়ার কৃষক বছরজুড়ে আবাদ করেন হাইব্রিড মণিকা জাতের মিষ্টি কুমড়া। প্রতি বিঘায় কৃষকের লাভ থাকে ৩৫ থেকে ৪০ হাজার টাকা। বগুড়া থেকে রাজধানী ঢাকাসহ সারাদেশে সরবরাহ করা হয় হাইব্রিড জাতের এই কুমড়া।

হাইব্রিড কুমড়া আবাদে বিলকেশপাথার গ্রামের কৃষকদের সাফল্য দেখে এ জাতের কুমড়া আবাদে আগ্রহী হয়েছেন আশপাশের গ্রামের অনেক কৃষক।

একই জমিতে তিনটি ফসল চাষ করে তার মধ্যেও মণিকা মিষ্টি কুমড়া আবাদ করতে পারেন কৃষক।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

বিষয়:বগুড়া মিষ্টি কুমড়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…