বাংলাদেশ

বগুড়ায় শিয়া মসজিদে গুলিবর্ষণ

বগুড়ায় শিয়া মসজিদে গুলিবর্ষণ

বগুড়ার শিবগঞ্জ থানার হরিপুর গ্রামে শিয়া মসজিদে দুর্বৃত্তের গুলিতে ৭ জন আহত হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

কে বা কারা এই হামলা চালিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনী বিষয়টি খতিয়ে দেখছে।

এর আগে গত ২৪ অক্টোবর পুরান ঢাকায় তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় হোসেনী
দালানে ভয়াবহ গ্রেনেড হামলার ঘটনা ঘটে। সেসময় দুর্বৃত্তরা পরপর ৬টি হ্যান্ড
গ্রেনেড নিক্ষেপ করে। এতে দুই জন প্রাণ হারান।

বিষয়:শিয়া মসজিদে হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…