চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার বগুড়ায় শিয়া মসজিদে হামলার আসামী ‘বন্দুকযুদ্ধে’ নিহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০১ পূর্বাহ্ণ ০৮, জুন ২০১৬
বাংলাদেশ
A A

গত বছরের ২৬ নভেম্বর বগুড়ার শিয়া মসজিদে হামলা মামলার অন্যতম আসামী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সদস্য কাওসার শিবগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে। বুধবার ভোর ৬ টার দিকে শিবগঞ্জ সদর উপজেলায় এ ঘটনা ঘটে।

বগুড়ার সহকারী পুলিশ সুপার (এএসপি-সার্কেল) গাজীউল হক এ তথ্য নিশ্চিত করেন। এ নিয়ে গত দু’দিনে ‘বন্দুকযুদ্ধে’ নিহতের সংখ্যা দাঁড়াল ৪-এ।

পুলিশ জানায়, আটমূল এলাকায় শিয়া মসজিদে হামালার সাথে জড়িত
জেএমবি সদস্যদের গোপন বৈঠক চলছে। এমন খবরের ভিত্তিততে অভিযানে নামে জেলা
পুলিশের একটি দল। আটমূল এলাকায় পৌঁছামাত্রই পুলিশকে লক্ষ্য করে দুটি হাত
বোমার বিস্ফোরণ ঘটায় জেএমবি সদস্যরা।

এসময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে।
ঘটনাস্থলে জেএমবি সদস্য কাওয়ার গুলিবিদ্ধ হয়। পরে বগুড়ার শহিদ জিয়াউর
রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গত
বছর ২৬ নভেম্বর  রাতে বগুড়ার শিবগঞ্জে শিয়া মসজিদে মুসল্লীদের উপর 
বন্দুকধারীদের গুলি বর্ষনে মসজিদের মুয়াজ্জিন নিহত এবং ৩ মুসল্লী গুলিবিদ্ধ
হন।

চট্টগ্রামের পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু নিহত হওয়ার পরই নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)-র বিরুদ্ধে ‘ক্র্যাকডাউন’ শুরু করে পুলিশ। ৬ জুন প্রথম রাতের অভিযানে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ঢাকা ও রাজশাহীতে তিন জেএমবি সদস্য নিহত হয়।

Reneta

এ ব্যাপারে নাম প্রকাশ না করার শর্তে পুলিশ কর্মকর্তারা জানান, বাবুল আক্তারের জঙ্গিবিরোধী অভিযানগুলো মাথায় রেখে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মিতু হত্যাকাণ্ডের পেছনে জেএমবি থাকতে পারে।

‘আমরা জেএমবিসহ অন্য জঙ্গি সংগঠনগুলোকে এই বার্তাটা দিতে চাই যে একজন কর্মকর্তার স্ত্রীকে হত্যা করে তারা যদি মনে করে পুলিশ সদস্যদেরকে ভয় পাইয়ে দেয়া যাবে তাহলে তারা ভুল করবে,’

এমন মন্তব্য করে গোয়েন্দা পুলিশের এক শীর্ষ কর্মকর্তা চ্যানেল আই অনলাইনকে বলেন, বরং তাদের বিরুদ্ধে অভিযান আরো জোরদার হবে এবং প্রথম রাতের অপারেশনের পর তারা সেটা আরও ভালো করেই বুঝতে পারছে।

তবে জেএমবির ভেতরে এখন জামায়াত-শিবিরও সক্রিয় বলে ওই পুলিশ কর্মকর্তারা মনে করছেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চট্টগ্রাম-পুলিশ সুপারশিয়া মসজিদে হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

শুটিংয়ে ব্যস্ত অন্তঃসত্ত্বা দীপিকা!

এপ্রিল ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীরা আর কোনো গুপ্ত রাজনীতি দেখতে চায় না: হুইপ রকিবুল ইসলাম

এপ্রিল ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের অনুষ্ঠানে গুলির পর ‘ফলস ফ্ল্যাগ’ বিতর্ক

এপ্রিল ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বিরিয়ানি ও তরমুজ খাওয়ার পর ভারতে এক মুসলিম পরিবারের ৪ জনের মৃত্যু

এপ্রিল ২৭, ২০২৬

স্বৈরাচারের দোসরাই বিএনপিকে স্বৈরাচারের দোসর বলে: প্রধানমন্ত্রী

এপ্রিল ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT