চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বগুড়ায় আবাসিক হোটেল থেকে ভুয়া মেজর গ্রেফতার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৫ পূর্বাহ্ণ ১৬, মার্চ ২০১৭
জনপদ, বগুড়া
A A

বগুড়া শহরের একটি অভিজাত হোটেল থেকে মাহমুদুল হাসান (৩২) নামে এক প্রতারক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সে নিজেকে মেজর পরিচয়ে তার এক বান্ধবীকে নিয়ে ওই হোটেলে উঠেছিল। বুধবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তার কাছ থেকে পাওয়া জাতীয় পরিচয়পত্রে লেখা ছিল চট্টগ্রামের সীতাকুন্ডু থানার সামনীপাড়া (বিএমএ) এলাকার মৃত এজাবত উল্ল্যাহর ছেলে।

সেখানে তার জন্ম তারিখ লেখা ছিল ১৯৮৪ সাল। মেজর পরিচয়ে যে, কার্ডটি ব্যবহার করে তাতে তার জন্ম তারিখ লেখা ছিল ১৯৮১ সাল।

বগুড়া সদর থানার ওসি তদন্ত আসলাম আলী জানান: গ্রেফকারকৃত মাহমুদুল হাসানের কাছ থেকে সেনাবাহিনীর একটি ভুয়া পরিচয়পত্র এবং তিনটি মোবাইল ফোন সেট উদ্ধার করেছে।

বুধবার সকাল ৬টার দিকে মাহমুদুল হাসান নিজেকে সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে হোটেল নাজ গার্ডেনের চতুর্থ তলায় একটি কক্ষ ভাড়া নেয়। দুপুর ১টার দিকে অজ্ঞাত এক যুবতী হোটেলে আসেন এবং মেজর পরিচয়দানকারী যুবকের কক্ষে দুই ঘন্টা সময় অতিবাহিত করে চলে যায়।

এরপর হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হলে বিষয়টি সেনা গোয়েন্দা সংস্থা ও থানা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ও সেনা গোয়েন্দা সংস্থার লোকজন সেখানে গিয়ে মেজর পরিচয়দানকারী যুবককে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে সে কোন সঠিক উত্তর দিতে পারেনি। পরে তাকে আটক করা হয়।

Reneta

ওসি তদন্ত আরো জানান: জিজ্ঞাসাবাদে জানা গেছে, মাহমুদুল হাসান যমুনা ফিউচারপার্কের সিকিউরিটি ইনচার্জ। এই ঘটনায় হোটেল নাজ গার্ডেনের সিকিউরিটি ইনচার্জ নুরুল ইসলাম বাদী হয়ে বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT