চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বক্স অফিসে দাপট দেখাচ্ছে প্রভাস-পূজার ‘রাধে শ্যাম’!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৯ অপরাহ্ণ ১৩, মার্চ ২০২২
বিনোদন
A A

ভারতীয় প্রেক্ষাগৃহে দক্ষিণী তারকা প্রভাস অভিনীত সিনেমা মানেই যেন এক আলাদা উত্তেজনা। যার দেখা আবারো মিললো তার অভিনীত সম্প্রতি মুক্তি প্রাপ্ত ছবি ‘রাধে শ্যাম’তে।

শুক্রবার (১১ মার্চ) ভারতীয় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে প্রভাস ও পূজা হেগড়ে অভিনীত ‘রাধে শ্যাম’ ছবিটি। আর মুক্তির দুই দিনেই বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছে ইউরোপের প্রেক্ষাপটে নির্মিত রোমান্টিক ঘরনার এই ছবিটি।

জানা গেছে, মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী ‘রাধে শ্যাম’ ছবিটি আয় করেছে ৭২.৪১ কোটি রুপি এবং দ্বিতীয় দিনে এসে সিনেমাটি ১০০ কোটির ক্লাব ছাড়িয়েছে।

শুধু তাই নয়, ইন্ডিয়া ডটকমের এক প্রতিবেদনে জানা গেছে, মুক্তির মাত্র দুই দিনে ১০০ কোটির রুপির ক্লাবে প্রবেশ করে ৩০০ কোটি রুপি বাজেটের ঐতিহাসিক এই সিনেমা এরই মধ্যে অনেক রেকর্ড ভেঙেছে।

তবে আয়ের দিক থেকে সিনেমাটির প্রধান বাজার অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা বলে জানা গিয়েছে। এছাড়াও ভারতের অন্যান্য স্থানে দর্শক পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্টরা। কেননা পুরো ভারতের পাশাপাশি সারা বিশ্বব্যাপী প্রভাসের ভক্তকুলের অভাব নেই।

ইউরোপের প্রেক্ষাপটে ১৯ শতকের প্রেমের গল্প নিয়ে তৈরি ‘রাধে শ্যাম’ ছবিটি। যেখানে প্রথমবারের মতো প্রভাসের সঙ্গে জুটি বেঁধেছেন পূজা হেগড়ে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মুরলী শর্মা, কুণাল রায় কাপুরসহ অনেকে। হিন্দি ছাড়াও তামিল, তেলেগু, কন্নড় এবং মালয়ালাম ভাষাতেও মুক্তি পেয়েছে ছবিটি।

Reneta

গেল বছরের ৩০ জুলাই ‘রাধে শ্যাম’ সিনেমা মুক্তির কথা ছিল। কিন্তু করোনা মহামারির কারণে পরবর্তী সময়ে তা পেছানো হয়। এরপর গত ১৪ জানুয়ারি সিনেমাটি মুক্তির পাবে বলে নির্মাতারা জানালেও সেটিও পিছিয়ে যায়। অবশেষে বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে ‘রাধে শ্যাম’।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: দক্ষিনী তারকাপূজা হেগড়েপ্রভাসবক্স অফিসরাধে শ্যাম
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শুভর মতো কষ্ট ইন্ডাস্ট্রিতে কেউ করেছে বলে আমার মনে হয় না’

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

আদালতের রায়ে ২০২৯ পর্যন্ত আমার মেয়াদ আছে: মেয়র শাহাদাত হোসেন

এপ্রিল ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বুধবার পশ্চিমবঙ্গে বাকি ১৪২ আসনের ভবিষ্যত নির্ধারণ

এপ্রিল ২৭, ২০২৬

শুটিংয়ে ব্যস্ত অন্তঃসত্ত্বা দীপিকা!

এপ্রিল ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীরা আর কোনো গুপ্ত রাজনীতি দেখতে চায় না: হুইপ রকিবুল ইসলাম

এপ্রিল ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT