চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বক্স অফিসে তিন ছবির টক্কর, এগিয়ে রজনীকান্ত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৫ অপরাহ্ন ১১, জানুয়ারি ২০২০
বিনোদন
A A

ভারতীয় সিনেমায় ২০১৯ সালকে সিনেমা ইন্ডাস্ট্রির জন্য আশীর্বাদ মনে করছেন বিশ্লেষকরা। সেই ধারাবাহিকতা বজায় রেখে নতুন বছরের শুরুতেই নতুন সিনেমার রমরমা! মুক্তির মিছিলে আছে বিগ বাজেটের বেশ কিছু ছবি। বছরের দ্বিতীয় শুক্রবারে মুক্তি পেল তিনটি আলোচিত ছবি! মুক্তির প্রথম দিনে বক্স অফিসেও যেগুলো দুর্দান্ত ব্যবসার ইঙ্গিত দিয়েছে!

শুক্রবার মুক্তি পায় ওম রাউত পরিচালিত অজয়-কাজল জুটির প্রতীক্ষিত ছবি ‘তানাজি’, প্রখ্যাত নির্মাতা এ আর মুরোগাদুসের পরিচালিত রজনীকান্তের ছবি ‘দরবার’ এবং মেঘনা গুলজার পরিচালিত দীপিকা পাডুকোন অভিনীত বহুল আলোচিত ছবি ‘ছপাক’। মুক্তির প্রথম দিনে তিনটি ছবির বক্স অফিসের দিকেই চোখ ছিলো সিনে আলোচকদের। পূর্ব ধারণা অনুযায়ি তিনটি ছবিই ভালো ব্যবসা করেছে!

এরমধ্যে অজয়-কাজল ও সাইফ আলী খান অভিনীত ১২৫ কোটি রুপি ব্যয়ে নির্মিত ‘তানাজি’ মুক্তির প্রথম দিনে আয় করে ১৫ কোটি রুপি। শুধু ভারতেই এই ছবিটি মুক্তি পেয়েছে প্রায় ৪ হাজার পর্দায়।

এদিকে ৪৫ কোটি রুপি ব্যয়ে নির্মিত ‘ছপাক’ মুক্তির প্রথম দিনে আয় করে সাড়ে ৪ কোটি রুপি। ছবিটি ভারতের ১৭০০ পর্দায় মুক্তি পেয়েছে।

তবে বক্স অফিসে এগিয়ে রজনীকান্তের ‘দরবার’। প্রায় ২০০ কোটি রুপি ব্যয়ে নির্মিত এই ছবিটি মুক্তির প্রথম দিনে সারা বিশ্ব জুড়ে ছবিটির আয় দাঁড়িয়েছে ৫১ কোটি রুপি। যেখানে শুধুমাত্র ভারতেই ছবিটি আয় করেছে ৩২ কোটি রুপি। এছাড়া তামিলনাড়ু ও তেলেগু রাজ্যেও ‘থালাইভা’ এর ‘দরবার’ বেশ বড় দান মেরেছে।

‘দরবার’ ছবিতে তামিল সুপারস্টার রজনীকান্ত একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন। এই চরিত্রে অভিনয় করার মাধ্যমে ২৫ বছর পর পুলিশের চরিত্রে ফিরলেন রজনীকান্ত। ছবিটির প্রযোজনা করেছেন লাইকা প্রডাকশন এবং পরিচালনা করেছেন বিখ্যাত সিনেমা নির্মাতা এ আর মুরুগাদস। এ আর মুরুগাদসের সঙ্গে রজনীকান্তের এটাই প্রথম কাজ।

Reneta

ইতোমধ্যেই টুইটারে ‘দরবার’এর প্রশংসা উপচে পড়ছে। সিনেপ্রেমীদের থেকে তো বটেই ছবি সমালোচকদের থেকেও ভালই প্রতিক্রিয়া পেয়েছে এই ছবি। রজনীকান্তের অভিনয়ের প্রশংসা করে টুইটার ভরিয়ে তুলেছেন নেটিজেনরা। অনেকেই বলছেন, ব্লকবাস্টার হতে চলেছে এই ছবি।

Jui  Banner Campaign
ট্যাগ: অজয়কাজলছপাকতানাজিদরবারদীপিকারজনীকান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

দ্বিধাহীন চিত্তে আপনার ভোটাধিকার প্রয়োগ করুন: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১০, ২০২৬

যে ছবির জন্য বছরের প্রথম সেন্সর সার্টিফিকেট পেল ইমপ্রেস

ফেব্রুয়ারি ১০, ২০২৬

রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে জেতালেন সেইফার্ট-অ্যালেন

ফেব্রুয়ারি ১০, ২০২৬
থাইল্যান্ডের ভয়াবহ বন্যায় প্রাণহানির ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

উপদেষ্টাদের সম্পদের বিবরণী; ১৫ কোটি টাকার সম্পদ রয়েছে প্রধান উপদেষ্টার

ফেব্রুয়ারি ১০, ২০২৬

এবারের নির্বাচনে ভোট দেবেন না মেসি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT