চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উপদেষ্টাদের সম্পদের বিবরণী; ১৫ কোটি টাকার সম্পদ রয়েছে প্রধান উপদেষ্টার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫১ অপরাহ্ন ১০, ফেব্রুয়ারি ২০২৬
- টপ লিড নিউজ, অর্থনীতি
A A
থাইল্যান্ডের ভয়াবহ বন্যায় প্রাণহানির ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

থাইল্যান্ডের ভয়াবহ বন্যায় প্রাণহানির ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সব সদস্য ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের সম্পদের বিবরণী প্রকাশ করেছে সরকার। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য প্রকাশ করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৪ সালের ১ অক্টোবর জারি করা নীতিমালার আলোকে উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের পাশাপাশি তাদের স্ত্রী-স্বামীদের ৩০ জুন ২০২৪ ও ৩০ জুন ২০২৫ তারিখ পর্যন্ত সম্পদের বিবরণী প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত তথ্যে দেখা যায়, ৩০ জুন ২০২৫ পর্যন্ত প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের মোট পরিসম্পদ দাঁড়িয়েছে ১৫ কোটি ৬২ লাখ ৪৪ হাজার ৬৫ টাকা। আগের বছর একই সময়ে তার সম্পদ ছিল ১৪ কোটি ১ লাখ ৩৯ হাজার ৬৭৩ টাকা। এক বছরে তার সম্পদ বেড়েছে ১ কোটি ৬১ লাখ ৪ হাজার ৩৯২ টাকা।

সম্পদ বৃদ্ধির বিষয়ে অধ্যাপক ইউনূস জানিয়েছেন, সঞ্চয়পত্র নগদায়ন, সঞ্চয়ী ও মেয়াদি আমানতে বৃদ্ধি এবং উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত শেয়ারের কারণে তার মোট সম্পদ বেড়েছে।

প্রধান উপদেষ্টার স্ত্রী ড. আফরোজী ইউনূসের মোট সম্পদ ২০২৫ সালের জুন পর্যন্ত দাঁড়িয়েছে ১ কোটি ২৭ লাখ ৬৩ হাজার ৩৬০ টাকা, যা আগের অর্থবছরে ছিল ২ কোটি ১১ লাখ ৭৭ হাজার ২৭৪ টাকা। ফলে এক বছরে তার সম্পদ কমেছে ৮৪ লাখ ১৩ হাজার ৯১৪ টাকা।

অন্যান্য উপদেষ্টাদের সম্পদের হিসাব অনুযায়ী, ড. সালেহ উদ্দিন আহমেদের মোট সম্পদ ২০২৫ সালে দাঁড়িয়েছে ৭ কোটি ১৬ লাখ ১৫ হাজার ২৬ টাকা, যা আগের বছর ছিল ৭ কোটি ১০ লাখ ৪৯ হাজার ৭১৮ টাকা। তার স্ত্রী মিজ পারভীন আহমেদের সম্পদ বেড়ে হয়েছে ৫ কোটি ৩৮ লাখ ৮৩ হাজার ৯৯৭ টাকা।

Reneta

অন্যদিকে উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের মোট সম্পদ ২০২৫ সালে দাঁড়িয়েছে ১৬ কোটি ২২ লাখ ৯৫ হাজার ৪৮৩ টাকা, যা ২০২৪ সালে ছিল ১৫ কোটি ৯ লাখ ১৩ হাজার ১০২ টাকা। তার স্ত্রী প্রয়াত হওয়ায় এ ক্ষেত্রে পৃথক কোনো হিসাব দেওয়া হয়নি।

উপদেষ্টা ড. আসিফ নজরুলের মোট সম্পদ এক বছরে বেড়ে হয়েছে ১ কোটি ৬০ লাখ ৯৮ হাজার ২৩২ টাকা, যা আগের বছর ছিল ১ কোটি ৪৮ লাখ ১০ হাজার ৪৩৩ টাকা। তার স্ত্রী মিজ শীলা আহমেদের সম্পদ বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৪৪ লাখ ৯২ হাজার ৬১৩ টাকা।

আয়কর আইন অনুযায়ী, একজন করদাতার মালিকানাধীন স্থাবর-অস্থাবর, আর্থিক ও মূলধনী সম্পত্তির সমষ্টিকেই পরিসম্পদ হিসেবে গণ্য করা হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৫ আগস্ট জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দুর্নীতির বিরুদ্ধে অবস্থান তুলে ধরে উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশের প্রতিশ্রুতি দেন। এরই ধারাবাহিকতায় একই বছরের ১ অক্টোবর ‘অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালা, ২০২৪’ জারি করা হয়।

নীতিমালায় বলা হয়, উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের প্রতিবছর আয়কর রিটার্ন জমা দেওয়ার নির্ধারিত সময়ের পরবর্তী ১৫ কর্মদিবসের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে সম্পদের বিবরণী জমা দিতে হবে। স্ত্রী বা স্বামীর পৃথক আয় থাকলে সেটিও অন্তর্ভুক্ত করতে হবে। পরে প্রধান উপদেষ্টা তা প্রকাশ করবেন।

দীর্ঘদিন ধরে এসব বিবরণী প্রকাশ না হওয়ায় বিভিন্ন মহল থেকে সমালোচনা হচ্ছিল। সম্প্রতি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, শিগগিরই সম্পদের বিবরণী প্রকাশ করা হবে। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার এ তথ্য প্রকাশ করা হলো।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। বর্তমানে প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা ২১ জন। এ ছাড়া বিশেষ সহকারী, বিশেষ দূত ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টাসহ সমমর্যাদাসম্পন্ন কর্মকর্তারাও রয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অন্তর্বর্তীকালীন সরকারঅর্থনীতিআয়কর আইনউপদেষ্টা পরিষদড. মুহাম্মদ ইউনূসদুর্নীতিবিরোধী উদ্যোগপ্রধান উপদেষ্টাপ্রশাসনবাংলাদেশ রাজনীতিমন্ত্রিপরিষদ বিভাগরাষ্ট্রীয় নীতিসম্পদ বিবরণী প্রকাশসম্পদের বিবরণীসরকারি প্রজ্ঞাপনসরকারি স্বচ্ছতা
শেয়ারTweetPin1

সর্বশেষ

গফরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীসহ দু’জন নিহত

এপ্রিল ৩, ২০২৬

জমজমাট লড়াইয়ে জেপিএলের প্রথম আসরে চ্যাম্পিয়ন কার্ড ক্যাপিটালস

এপ্রিল ৩, ২০২৬

হজ ব্যবস্থাপনা: বিমানের সমন্বয় সভা অনুষ্ঠিত

এপ্রিল ৩, ২০২৬

ঈদের সিনেমা দেখতে মেয়েকে নিয়ে প্রেক্ষাগৃহে প্রধানমন্ত্রী

এপ্রিল ৩, ২০২৬

শুধু ক্রিকেট-ফুটবল নয়, সব খেলার উন্নয়ন চায় সরকার

এপ্রিল ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT