চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বক্সিং ডে’তে ইংল্যান্ডে ২৬ গোলের রাত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২২ পূর্বাহ্ণ ২৭, ডিসেম্বর ২০২১
ফুটবল, স্পোর্টস
A A
ম্যানচেস্টার সিটি ফুটবল দলের খেলোয়াড়রা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কোভিড-১৯ ইস্যুতে মাঠে গড়ায়নি লিভারপুল-লিডস, উলভারহ্যাম্পটন-ওয়াটফোর্ড ও এভারটন-বার্নলি ম্যাচ। বড়দিনের পর ইংলিশ প্রিমিয়ার লিগে এতে উৎসবে ঘাটতি পড়তে দেয়নি চেলসি-আর্সেনাল-ম্যানইউ। লিগে ৬ ম্যাচে ২৬ গোলের রাতে জমজমাট লড়াই দেখল ফুটবল বিশ্ব।

রোববার বক্সিং ডে’তে প্রিমিয়ার লিগে জয়ের দেখা পেয়েছে ম্যানসিটি, আর্সেনাল, টটেনহ্যাম হটস্পর, সাউদাম্পটন, চেলসি ও ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন।

ম্যানচেস্টার সিটি-লেস্টার সিটি
ঘরের মাঠে গোল উৎসবে মেতেছিল পেপ গার্দিওলার শিষ্যরা। অতিথিদের জালে গুনে গুনে ৬ বার বল জড়িয়েছে গত মৌসুমের চ্যাম্পিয়নরা। বল দখল ও আক্রমণে পিছিয়ে থাকা লেস্টার সিটিও কম যাননি। ৯ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে তিনবার স্বাগতিকদের জাল খুঁজে পেয়েছে ব্রেন্ডন রজার্সের দল।

Banglabid

সিটির হয়ে জোড়া গোল করেন রাহিম স্টার্লিং, একটি করে গোল আনেন কেভিন ডি ব্রুইন, রিয়াদ মাহরেজ, ইলকাই গুন্ডোয়ান ও এমেরিক লাপোর্ত। ৬-৩ গোলে হেরে যাওয়া ম্যাচে দ্বিতীয়ার্ধে লেস্টারের হয়ে গোলের ব্যবধান কমিয়েছেন ম্যাডিসন (৫৫), লুকম্যান (৫৯) ও ইহেনাচো (৬৫)।

লিগে এই নিয়ে টানা নয় ম্যাচ জিতল ম্যানসিটি। ১৯ ম্যাচে ১৫ জয়ে ৪৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ আরও পোক্ত করেছে গার্দিওলার শিষ্যরা। দুইয়ে থাকা লিভারপুল (৪১) এক ম্যাচ কম খেলে ৬ পয়েন্ট পিছিয়ে আছে।

চেলসি-অ্যাস্টন ভিলা
রোমাঞ্চ ছড়ানো ম্যাচে পিছিয়ে পড়েও গুরুত্বপূর্ণ জয় পেয়েছে চেলসি। অ্যাস্টন ভিলার বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে টমাস টুখেলের শিষ্যরা। নিজেদের শেষ চারটি ম্যাচে মাত্র একটিতে জিতেছিল তারা।

Reneta

গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথমে পিছিয়ে যায় চেলসি। নিজেদের জালেই জড়ানো গোল হজম করে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে তারা। শেষ পর্যন্ত প্রতিপক্ষের মাটিতে দুবার জালে বল জড়িয়েছেন জর্জিনহো। ৫৬ মিনিটে গোল করে ব্যবধান বাড়িয়েছেন রোমেলু লুকাকু।

টেবিলে ১৯ ম্যাচে ১২ জয়ে লিভাপুলের সমান ৪১ পয়েন্ট নিয়ে তিনে আছে চেলসি। অ্যাস্টন ভিলা ২২ পয়েন্ট নিয়ে তালিকার ১১ নম্বরে।

নরউইচ সিটি-আর্সেনাল
প্রতিপক্ষের মাঠে দুর্দান্ত এক রাত পার করেছে আর্সেনাল। বল দখল, আক্রমণ ও গোলে শট— সব জায়গায় এগিয়ে থাকা মাইকেল আর্তেতার শিষ্যরা ম্যাচ জিতেছে ৫-০ ব্যবধানে।

গোলবন্যার রাতে দুবার জালের দেখা পেয়েছেন সাকা। গোল পেয়েছেন টিয়ার্নি, ল্যাকাজেত্তে ও স্মিথ।

প্রথমার্ধ্বে সাকা ও টিয়ার্নির গোলে এগিয়ে যাওয়া আর্সেনাল পরের অর্ধে নরউইচের জাল খুঁজে নেয় আরও তিনবার।

বড় জয়ে লিগ টেবিলের ৪ নম্বরে উঠে এসেছে আর্সেনাল। ১৯ ম্যাচে ১১ জয়ে ৩৫ পয়েন্ট তাদের। টেবিলে তলানিতে ১০ পয়েন্ট নিয়ে নরউইচ সিটি।

ক্রিস্টাল প্যালেস-টটেনহ্যাম হটস্পার
বক্সিং ডেতে ক্রিস্টাল প্যালেসকে ৩-০ গোলে হারিয়েছে লন্ডনের ক্লাবটি। প্রতিপক্ষের মাটিতে বল দখলে সমতায় থাকলেও আক্রমণে পেরে উঠেনি ক্রিস্টাল প্যালেস। শুরুর অর্ধে দুই গোলে পিছিয়ে যাওয়ার পর ৭৪ মিনিটে জয়ের লক্ষ্যে শেষ পেরেক ঠোকে স্বাগতিক হটস্পার।

ইংলিশদের অধিনায়ক হ্যারি কেন ৩২ মিনিটে এগিয়ে নেন দলকে। দুই মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন মাউরা। গোল পেয়েছেন সন হিউং-মিন।

ওয়েস্টহ্যাম ইউনাইটেড-সাউদাম্পটন
এগিয়ে যাওয়া, সমতায় ফেরা, ফের এগিয়ে যাওয়া— এমন ইঁদুর দৌড়ের ৫ গোলের রাতে ৩-২ ব্যবধানে জয় পেয়েছে সাউদাম্পটন।

ওয়েস্টহ্যামের মাঠে ৮ মিনিটের মাথায় জাল খুঁজে পেয়েছেন ইলিউনুসি। পেনাল্টি থেকে গোল করেছেন ওয়ার্ড-প্রাউস (৬১) এবং জয়সূচক গোলটি আসে বেডেনার্কের পা থেকে।

নিজেদের মাঠে বল দখলে এগিয়ে থাকা ওয়েস্টহ্যাম প্রতিপক্ষের গোলরক্ষকের ভালোই পরীক্ষা নিয়েছেন। শুরুতে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে দুই গোল করেন আন্টনিও (৪৯) ও বেনেরাহামা (৬৪)।

ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ওন-ব্রেন্টফোর্ড
জমজমাট লড়াইয়ে ২-০ ব্যবধানে জয় পেয়েছে ব্রাইটন। ঘরের মাঠে ১২ শটের ৫টি লক্ষ্যে ছিল স্বাগতিকদের। সমান শট লক্ষ্যে ৬টি রেখেছিল ব্রেন্টফোর্ড।

লিগে ১৭ ম্যাচে ৫ জয়ে ২৩ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে ব্রাইটন। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে ১৩ নম্বর দল ব্রেন্টফোর্ড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্সেনালক্রিস্টাল প্যালেসগার্দিওলাচেলসিপ্রিমিয়ার লিগম্যানসিটিলিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মা হারালেন জায়েদ খান

পরবর্তী

মুশফিক খুলনায়, ঢাকায় মাহমুদউল্লাহ

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেটাররা ব্যাটিং ও ব্যাটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মুশফিক খুলনায়, ঢাকায় মাহমুদউল্লাহ

শিশু শিশু মাস্ক পরছে, কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ওমিক্রন: নিউইয়র্কে শিশুদের হাসপাতাল নির্ভরতা বেড়েছে

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT