চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বউমেলায় হাজারো নারীর উপচে পড়া ভিড়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১২ অপরাহ্ণ ০৯, ফেব্রুয়ারি ২০১৭
জনপদ, বগুড়া
A A

রউফ জালাল: মেলার নাম বউমেলা। মেলায় ক্রেতা শুধুই মহিলা। পুরুষদের বিষয়ে কঠোর বাধানিষেধ। ২২ বছর হলো পোড়াদহের মেলার পরদিন ওই স্থানে আয়োজন হয় মেলাটির। বিভিন্ন বয়সের হাজারো নারীর কেনাকাটায় মুখরিত ছিল আজ বৃহস্পতিবারের বউমেলা। মেলায় তৈজস পত্র থেকে কসমেটিক্স, অর্নামেন্ট আর শাড়ির দোকানের পসরা নিয়ে বসে ছিল বিক্রেতারা। তবে বেশিরভাগ বিক্রেতাই মহিলা।

সরেজমিনে মেলা ঘুরে দেখা যায়, মেলায় শুধু গ্রামীণ বধূরাই ছিলেন না, শহর থেকে পোড়াদহ মেলায় আসা তরুণীরাও ভিড় জমিয়েছিল মেলায়। শিশুদের আগমন ঘটে মেলায়। বউ মেলায় সকাল থেকে বিকেল পর্যন্ত ক্রেতা–বিক্রেতার পদচারণায় মুখরিত হয়ে উঠে। কেউ বা কিনছেন চুড়ি, কেউবা কানের দুল, কসমেটিকস, কেউবা কিনছেন শিশুদের জন্য খেলনা। মেলা থেকে ব্যাগভর্তি করে কেউবা বাড়ি ফিরছেন, কেউবা দল বেধে মেলায় ছুটছেন। মেলার পদচারণা উপভোগ করার মত। মেয়েদের এই মেলায় মেলা কর্তৃপক্ষ কঠোর নিরাপত্তার ব্যবস্থা রেখেছে। পাশাপাশি আইন শৃংখলা বাহিনীও ছিল তৎপর।

মেলায় আগত পাশের গ্রাম রানীরপাড়ার মিতা খাতুন, শরীফা বেগম, স্নিগ্ধা খাতুন জানান, পছন্দের চুরি-ফিতাসহ নানা আইটেমের কসমেটিকস কিনলাম। পোড়াদহ মেলায় যেতে না পারলেও বউমেলায় এসেছি। প্রতি বছর বউমেলার এই দিনটির জন্য অপেক্ষায় থাকি। শুধু কেনাকাটা নয়, মেলা উপলক্ষে পুরানো বান্ধবীদের সাথে মেলায় দেখা হয়। একসাথে আড্ডাও দেই।

Banglabid

বউমেলায় আসা রূপসী খাতুন, নার্গিস বেগম ও সিফাত জানায়, পোড়াদহ মেলায় পুরুষদের উপচে পড়া ভীড় থাকার কারণে যেতে পারিনি। এজন্য বউমেলা এসেছি পছন্দের প্রসাধনী সামগ্রী কিনতে। বউমেলায় জিনিসপত্রের দাম  ক্রেতাদের সাধ্যের মধ্যেই। প্রতি বছরই এই মেলায় জিনিসপত্রের দাম কম থাকে বলে ক্রেতারা মেলায় ভিড় জমায়।

বগুড়া শাহ সুলতান কলেজের অনার্স ৩য় বর্ষের ছাত্রী মল্লিকা এসেছিলেন বউমেলায়। তিনি জানান, মেলাতে এসে নাগরদোলায় উঠেছি। আমার মত কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া অনেকেই এসেছে মেলায়। ওই এলাকার বাসিন্দা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তানিয়া জানান, বউমেলা মিস করার মতো না। ঈদের আনন্দের চেয়ে এই মেলার আনন্দ আমরা বেশি উপভোগ করি। তাই মেলা উপলক্ষে ছুটে এসেছি।

Reneta

বউমেলা পরিচালনা কমিটির আহবায়ক জাহিদুল ইসলাম জানান, ২২ বছর হলো বুধবার পোড়াদহ মেলা শেষ হওয়ার পরদিন বৃহস্পতিবার মেলাটি হয়ে আসছে। বউমেলা, তাই মেয়েদের নিরাপত্তার বিষয়টি সবচেয়ে বেশী গুরুত্ব দেয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মেলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT