চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বই মেলায় তারিকুল ইসলাম মাসুমের বই ‘একুশে ফেব্রুয়ারি ১৯৫২’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৪ অপরাহ্ণ ১৫, ফেব্রুয়ারি ২০২০
শিল্প সাহিত্য
A A

অমর একুশে বইমেলা-২০২০ এ প্রকাশ হয়েছে সাংবাদিক তারিকুল ইসলাম মাসুমের বই ‘একুশে ফেব্রুয়ারি ১৯৫২’।

১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যম্পাস, ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাস ও পূর্ব পাকিস্তান গণপরিষদ ভবন এলাকা সর্বপরি ঢাকা শহরে কী ঘটেছিল, তা জানতে চেষ্টা করেছেন লেখক।

একুশে ফেব্রুয়ারি ১৯৫২ বইটিতে: সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক কাজী গেলাম মাহবুব, ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক আব্দুল মতিন (ভাষা মতিন), ঢাকা মেডিকলে কলেজের সেই সময়ের জিএস সরফুদ্দিন আহমেদ, ঢাকা মেডিকেল কলেজের সিনিয়র ছাত্র ডা. মির্জা মাজহারুল ইসলামকে সঙ্গে নিয়ে ভাষা আন্দোলনের স্মৃতি বিজড়িত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যম্পাস, ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসসহ ঢাকার বিভিন্ন স্থান ঘুঁরে ভাষা সৈনিকদের সঙ্গে কথা বলে তাদের মূল্যবান অভিজ্ঞতার কথা বইটিতে তুলে ধরেছেন তারিকুল ইসলাম মাসুম।

ভাষা আন্দোলনের সময় বেশীরভাগ গুরুত্বপূর্ণ ছবি তুলেছেন ভাষা সংগ্রামী ড. রফিকুল ইসলাম, তার কাছ থেকে সেইসব অভিজ্ঞতা ও স্মৃতি জেনে বইয়ে তুলে ধরা হয়েছে।

লেখক মাসুম তার বই প্রসঙ্গে বলেন: ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি কী ঘটেছিল? এই বইয়ে তা জানার চেষ্টা করা হয়েছে। ভাষা আন্দোলনের বীর তারাই, যারা ভাষা আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাস উপস্থিত থেকে নেতৃত্ব দিয়েছেন।

‘‘সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক কাজী গোলাম মাহবুব, ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক আব্দুল মতিন (ভাষা মতিন), ঢাকা মেডিকেল কলেজ ছাত্রসংসদের তৎকালীন জিএস সরফুদ্দিন আহমেদ, ঢাকা মেডিকেল কলেজের সিনিয়র ছাত্র ডা. মির্জা মাজহারুল ইসলাম এবং একুশে ফেব্রুয়ারি ১৯৫২ ও আগে পরে যিনি ভাষা আন্দোলনের ছবি তুলেছেন ড. রফিকুল ইসলাম, এই বীরদের সঙ্গে অনেক বছর পরে কথা হয় সেই চত্বরে। তাদের কাছ থেকে জানার ক্ষুদ্র প্রয়াস ছিল, কী ঘটেছিল ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারিতে?’’

Reneta

তারিকুল ইসলাম মাসুমের ‘একুশে ফেব্রুয়ারি ১৯৫২’ বইটি পাওয়া অমর একুশে বই মেলার বিশ্ব সাহিত্য ভবন, প্যাভিলিয়ন ২৪-এ। এবারের বই মেলার লেখকের প্রকাশিত আরেকটি বই হচ্ছে ‘শেখ মুজিবুর রহমানের ভাষা সংগ্রাম’। তার প্রকাশিত প্রথম গ্রন্থ : ‘ভাষা সংগ্রামীর বাংলাদেশ’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তারিকুল ইসলাম মাসুমভাষা সংগ্রামীর বাংলাদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে শেষ ষোলোতে প্যারাগুয়ে

জুন ৩০, ২০২৬

৯৫ মিনিটে মার্তিনেল্লির গোল, জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

জুন ৩০, ২০২৬

ভেনেজুয়েলায় ভূমিকম্পে স্ত্রী-দুই সন্তান হারালেন আর্জেন্টাইন ফুটবলার

জুন ৩০, ২০২৬

কাইশু সানোর গোলে প্রথমার্ধে এগিয়ে জাপান

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ঘিরে ভিন্নমুখী অবস্থান

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT